মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রাতের অন্ধকারে সরকারি জমি থেকে বেআইনিভাবে কেটে নেওয়া হল প্রায় ১০০ টি গাছ

Riya Patra | ১৮ জানুয়ারী ২০২৪ ১৫ : ৩৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের নবগ্রাম থানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে বুধবার রাতের অন্ধকারে সরকারি এবং ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে প্রচুর গাছ বেআইনিভাবে কেটে নেওয়া অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে ওই দুষ্কৃতীরা যখন সরকারি জমি থেকে কাটা গাছ যন্ত্র দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল সেই সময় স্থানীয় গ্রামবাসীরা তাড়া করে একটি ট্রাক্টরকে ধরে ফেলে। নবগ্রাম থানার পুলিশ সরকারি জমি থেকে কাটা গাছ ভর্তি ট্রাক্টর আটকের খবর পেয়ে এলাকায় পৌঁছয় । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তাঁরা খবর পান বিনোদবাড়ি গ্রামের বাসিন্দা জনৈক বাবু শেখ নামে এক ব্যক্তি কিছু লোক লাগিয়ে অবৈধভাবে বুধবার সারারাত নারায়ণপুর পঞ্চায়েত এলাকার একাধিক সরকারি জমি এবং ব্যক্তিগত মালিকানাধীন জমি থেকে প্রচুর গাছ কেটে নিয়েছে।
তৃণমূল পরিচালিত নারায়ণপুর পঞ্চায়েত প্রধান উত্তম মন্ডল বলেন,"রাতের অন্ধকারে ফাঁকা জায়গা থেকে গাছ কেটে নেওয়ার ফলে স্থানীয় গ্রামবাসীরা কেউ কিছু বুঝতে পারেনি। আমরা জানতে পেরেছি গতকাল রাতের মধ্যে যন্ত্র ব্যবহার করে কমপক্ষে ১০০ টি ছোট-বড় গাছ কাটা হয়েছে। " 
তিনি বলেন,"অবৈধভাবে গাছ কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বৃহস্পতিবার সকাল থেকে কাটা গাছের ডালগুলো এবং কাঠ কয়েকটি ট্রাক্টরে ভরে বিভিন্ন জায়গায় পাচার করছিলেন। গাছ কাটা এবং পাচারের খবর পেয়ে আমি আজ সকালে কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু আমাদেরকে আসতে দেখে ট্রাক্টর চালকরা পালিয়ে যেতে শুরু করে।" ঘটনার খবর পেয়ে এলাকাতে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বেআইনিভাবে গাছ কাটার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাঠ ভর্তি একটি ট্রাক্টরও আটক করেছে পুলিশ।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া