বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেই বাংলায় সবচেয়ে বেশি খুন-ধর্ষণ হয়েছে: সাংসদ কল্যাণ ব্যানার্জি

রজিত দাস | ১৬ অক্টোবর ২০২৫ ১৭ : ৫৫Rajit Das

মিল্টন সেন, হুগলি: শ্রীরামপুরে আয়োজিত তৃণমূলের বিজয়া সম্মিলনীতে শুভেন্দুকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। আক্রমণ শানালেন বিজেপিকে। স্মরণ করিয়ে দেন বাম আমলের অপকীর্তির নানা কথাও। দুর্গাপুরব কাণ্ডে বিরোধী শিবির মমতা সরকারের বিরুদ্ধে তোপ দাগছে। কিন্তু, কল্যাণের দাবি, বুদ্ধদের ভট্টাচার্যের আমলেই সবচেয়ে বেশি খুন, ধর্ষণ হয়েছে।

কল্যান ব্যানার্জি রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়ে বলেন, "এখন এসেছেন শুভেন্দু অধিকারী। ২০২৬ এর ভোটে কত হাজার ভোটে তোমাকে হারাতে হয় শুধু দেখে নিও। তুমি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছ। কত বড় নেতা? আমি তোমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। শ্রীরামপুর কেন্দ্রের যে কোনও একটা আসনে দাঁড়িয়ে যদি জিতে দেখাও। তবে বুঝব তুমি বাপের ব্যাটা।" 

দুর্গাপুর নিয়েও রাজ্যের বিরোধী দলনেতা হিন্দু-মুসলিম রাজনীতি করছেন বলেই অভিযোগ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। তাঁর কথায়, "দুষ্কৃতীদের কোনও ধর্ম নেই। তাঁরা দুষ্কৃতী। দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে শুভেন্দু অধিকারী, সেটা নিয়েও হিন্দু-মুসলিম রাজনীতি করছেন।"

আরও পড়ুন-  ‘শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ইচ্ছে আছে, থাকবে সবচেয়ে বড় শিবমূর্তি’, দার্জিলিং থেকে ঘোষণা মমতার

আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। সেই প্রসঙ্গে কল্যাণবাবু বলেন, "আগামী ২০২৬শে নির্বাচন বড় লড়াই। লড়তে হবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। লড়তে হবে ভারতীয় জনতা পাটির বিরুদ্ধে। আগে বিজেপি যত ভুয়ো ভোটার আছে তাদের নাম ভোটার তালিকা থেকে কাটতে হবে। শুভেন্দুর কোনও ক্ষমতা নেই। ও নির্বাচন কমিশন, গভর্নর, সিআরপিএফ, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের অর্ডার উপর নির্ভর করে থাকে। এই বাংলায় দাঁড়িয়ে লড়াই করতে গেলে নরেন্দ্র মোদিকে তিনবার জন্ম নিতে হবে। রাজ্যপাল বিজেপির এজেন্ট। কোনও উপকারে লাগে না। এসআইআর-টা ঠিক করে না করলে প্রচণ্ড সমস্যা হবে। এই একটা বড় লড়াই। সবথেকে বড় ডাকাত শুভেন্দু অধিকারী।"

বামেদের বিরুদ্ধে লড়াই রাজনীতিতে পোক্ত হয়েছেন কল্যাণ ব্যানার্জী। সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "বিজেপি আর সিপিএম ভাগারের দিকে তাকিয়ে আছে। লক্ষ্য, কোথায় খুন হল। কোথায় ধর্ষণ হল। লাফিয়ে পরো। কোন্নগরে বাম জামানায় কোন মেয়েরা সন্ধ্যা সাতটা আটটার সময় বাইরে বেরোতে পারতো না। বামেরা এখন বড় বড় কথা বলছে, ওরা তো সব ধর্ষণের নায়ক। । ২০০৭ সালে বামফ্রন্টের হার্মাদ বাহিনী নন্দীগ্রামে ১২ ঘন্টায় ৫০ জন মহিলাকে ধর্ষণ করেছিল। বামফ্রন্ট মানে খুন, রাহাজানি, ধর্ষণ। বুদ্ধদেব ভট্টাচার্যের সময় পশ্চিমবাংলায় সবথেকে বেশি গণহত্যা হয়েছে। বাংলার সব থেকে বেশি সর্বনাশ করে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর আজকে কিছু বামপন্থী বড় বড় কথা বলছে। তাদের অতীত কেউ ভুলে যায়নি। ওর ছবি টাঙিয়ে যতই ইনটেলেকচুয়াল বলুন না কেন, আমরা এখনও বলি ছিঃ বুদ্ধ ছিঃ। বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আপনি কদর্য ইতিহাস তৈরি করে গিয়েছেন।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া