বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৬ অক্টোবর ২০২৫ ১৭ : ১৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পূর্ব মেদিনীপুরের দিঘায় জগন্নাথ মন্দিরের পর এ বার দার্জিলিংয়ের শিলিগুড়িতে মহাকাল মন্দির গড়ে তোলার ইচ্ছে প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উত্তরবঙ্গের বন্য পরিস্থিতি পরিদর্শন এবং ত্রাণ বিলি করার পর বৃহস্পতিবার দার্জিলিংয়ের ম্যালে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে তাঁর এই ঘোষণা। আপাতত পরিকল্পনার পর্যায়ে রয়েছে। তবে তা শীঘ্রই বাস্তবায়িত করতে চানা মমতা।
বৃহস্পতিবার দার্জিলিঙের ম্যালে বিখ্যাত মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে তিনি নতুন মন্দির তৈরির কথা ঘোষণা করেন। মমতা বলেছেন, ‘‘এই মহাকাল মন্দিরে অনেক বয়স্ক মানুষ এবং বিশেষ ভাবে সক্ষমেরা আসেন। তাঁদের পক্ষে এত উপরে ওঠা সম্ভব নয়। আমি জেলা প্রশাসনকে বলেছি, জিটিএ-র তরফে ইলেকট্রিক গা়ড়ির ব্যবস্থা করা হবে।’’
এর পরেই নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘তা ছাড়াও আমার একটা উদ্দেশ্য আছে। দিঘায় আমরা একটা জগন্নাথধাম করে দিয়েছি। রাজারহাটে একটা দুর্গাঙ্গন করছি। সেখানে ট্রাস্ট তৈরি করা আছে। জমিও চিহ্নিত করা হয়েছে। আর্কিটেকচারও আমি দেখে নিয়েছি। দার্জিলিঙের জেলাশাসককে বলেছি, শিলিগুড়ির আশপাশে একটা ভাল জমি দেখতে। সেখানে একটা কনভেনশন সেন্টার করা হবে। তার পাশেই একটা বড় মহাকাল মন্দির করব। সেখানে সবচেয়ে বড় শিবঠাকুর তৈরি করব।’’ মহাকাল মন্দির তৈরির জন্য আগে তহবিল গড়তে হবে বলেও জানান মমতা। বস্তুত, দিঘার জগন্নাথধামের আদলেই ট্রাস্ট গড়ে শিলিগুড়ির মহাকাল মন্দির তৈরি করবেন মমতা। যাতে তা নিয়ে কোনও বিতর্ক তৈরি না হয়। জগন্নাথ মন্দিরের দায়িত্ব একটি ট্রাস্টের হাতে। সেটির পরিচালন ভার ইস্কনের। তাঁর কথায়, ‘‘তার আগে (মন্দির তৈরির আগে) আমাকে একটা ট্রাস্ট করতে হবে। তাদের দিয়ে করাতে হবে। সকলকে নিয়ে আমরা নিজেরা করব।’’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “ভালভাবে পুজো গিয়েছি। অনেক পর্যটক আসতে শুরু করেছেন তাঁদের সঙ্গে আমি কথা বলেছি। বন্যার কারণে অনেক পর্যটক আটকে পড়েছিলেন। প্রায় ১৫০০ পর্যটক আটকে পড়েছিলেন। তাঁদের উদ্ধার করা হয়েছে। এখন দু’টি রাস্তা খোলা রয়েছে। তিনধরিয়া এবং পাঙ্খাবাড়ি খোলা রয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে রোহিনীর রাস্তা খুলে যাবে। সকল পর্যটকদের আসার অনুরোধ করছি।”
বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগেই মমতার এই ঘোষণাকে মাস্টারস্ট্রোক হিসেবে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। নির্বাচনকে মাথায় রেখে নানা পদক্ষেপ করছে তৃণমূল। প্রথম ধাপ, দিঘায় পুরীর ধাঁচে জগন্নাথ মন্দির। ৩০ এপ্রিল, অক্ষয় তৃতীয়ার দিন মমতা সেই মন্দিরের উদ্বোধন করেন। মন্দিরের প্রসাদ রাজ্যের প্রতিটি বাড়িতে বিনা খরচে পৌঁছে দিয়েছিল রাজ্য সরকার। প্রশাসনের একাংশ এবং শাসকদলের দাবি, সেই পরিকল্পনায় ব্যাপক সাড়া মিলেছে। পরবর্তী ধাপে, নিউটাউনে দুর্গাঙ্গন তৈরির কথা ঘোষণা করেছেন। তৃতীয় ধাপ, মহাকাল মন্দির। যদিও মমতার বৃহস্পতিবারের ঘোষণাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার