শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সৌরভ গোস্বামী | ১৬ অক্টোবর ২০২৫ ১৪ : ৫২Sourav Goswami
আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুরের চাঞ্চল্যকর মেডিকেল ছাত্রী ধর্ষণ মামলায় একের পর এক নতুন তথ্য সামনে আসছে। ওড়িশার বাসিন্দা দ্বিতীয় বর্ষের এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে নির্যাতিতার এক সহপাঠীও রয়েছে, যাকে নিয়ে ঘটনার সূচনা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সহপাঠীর হস্টেল রুমে তল্লাশি চালিয়ে ১১টি অব্যবহৃত কন্ডোম উদ্ধার হয়েছে। পাশাপাশি, ঘটনাস্থল হিসেবে চিহ্নিত পরাণগঞ্জের জঙ্গল থেকে আরও একটি অব্যবহৃত কন্ডোম উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সহপাঠী ছাত্রটি একটি সম্পূর্ণ কন্ডোম প্যাকেট কিনেছিল, যার মধ্যে ১১টি তার ঘরে পাওয়া গেছে এবং একটি ঘটনাস্থল থেকে।
পুলিশ জানিয়েছে, এই কন্ডোম উদ্ধারের বিষয়টি মামলার গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে নথিভুক্ত করা হবে। কারণ, এই সূত্র থেকেই পরিষ্কার ইঙ্গিত মিলছে যে সহপাঠী ছাত্রটি ওই ছাত্রীকে জঙ্গলে নিয়ে গিয়েছিল। তবে ঘটনার প্রকৃত ধরন জানতে পুলিশ অপেক্ষা করছে ফরেনসিক পরীক্ষার ফলাফলের জন্য, যা প্রকাশ পেলে বহু ধোঁয়াশা দূর হবে বলে মনে করা হচ্ছে।
সূত্রের খবর অনুযায়ী, গত ১০ অক্টোবর রাতে দ্বিতীয় বর্ষের ওই ছাত্র ও ছাত্রী একসঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে যায়। তারা প্রেমের সম্পর্কে ছিল প্রায় পাঁচ মাস ধরে। সেই রাতেই পরাণগঞ্জের জঙ্গলে তাদের ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে বিজড়া গ্রামের পাঁচ যুবকের মধ্যে তিনজন। পরবর্তীতে আরও দুই যুবক সেখানে পৌঁছায়।
আরও পড়ুন: বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে ব্যাপক চাঞ্চল্য
পুলিশি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা প্রথমে ছাত্র-ছাত্রী দুজনের কাছ থেকে টাকা দাবি করে। কিন্তু তাদের কাছে দাবি করা টাকা না থাকায় সহপাঠী যুবক নির্যাতিতাকে সেখানে রেখে টাকা আনতে যায় বলে অভিযোগ। এরপর কী ঘটেছিল, তা নিয়েই এখন তদন্তের মূল দিক নির্দেশিত হচ্ছে — যুবক তখনই কি বান্ধবীকে ফেলে চলে গিয়েছিল, নাকি তার সামনেই ধর্ষণ করা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, তাঁকে একজনই ধর্ষণ করেছে। ফলে প্রশ্ন উঠছে — গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে কে সেই ব্যক্তি? পুলিশের দাবি, ফরেনসিক রিপোর্ট ও ডিএনএ পরীক্ষার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত ছয়জনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের মধ্যে অভিযুক্ত সহপাঠী ছাত্রসহ সবাইকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, মোবাইল কল রেকর্ড এবং ফরেনসিক প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর থেকেই দুর্গাপুর শিল্পাঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কলেজ চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। স্থানীয় বাসিন্দারা ও ছাত্রসমাজ দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও সম্প্রতি এক নাবালিকা ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে। মহাষ্টমীর রাতে প্রেমিক ও তার দুই বন্ধুর দ্বারা নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয়ের সূত্রেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটে।
একই সময় রাজ্যের দুই প্রান্তে পরপর দুই ধর্ষণকাণ্ডে আতঙ্ক ও ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। প্রশাসন জানিয়েছে, দুটি মামলাতেই নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার