বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১৬ অক্টোবর ২০২৫ ১৪ : ৩৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ২০২৬, বাংলার বিধানসভা নির্বাচন। ক্যালেন্ডারের হিসেবে সময়ের দূরত্ব খুব বেশি নয়। অন্যদিকে, ক্রমাগত বাংলা-বিরোধিতা। একসঙ্গে দুই পরিস্থিতির লক্ষ্যে বড় পদক্ষেপ। পদক্ষেপ সময়ের বিচারে। তাই কেবল আর মাঠে-ময়দানে নয়, এবার সোশ্যাল-মিডিয়া নির্ভর সমাজের মাঝে দাঁড়িয়ে, সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রচারে জোর। জোর বাংলার গরিমাকে তুলে ধরা, প্রতিটি অপমানের জবাব দেওয়া। তার জন্যই এবার বড় ঘোষণা রাজ্যের শাসকদলের। যেখানে থাকবে তথ্য, প্রমাণ, থাকবে বাংলার কথা। 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা'র ঘোষণা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক ব্যানার্জির।
বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিষেক। তাতেই বার্তা স্পষ্ট। অভিষেক বলেন-
'আজ আমি আপনাদের উদ্দেশে যে দু-চারটি কথা বলছি, সেটি মূলত সেই সকল তরুণ ক্রিয়েটারদের উদ্দেশে, যাঁরা আত্মসম্মানের সঙ্গে, মাথা উঁচু করে, গর্বের সঙ্গে, এই বাংলার মাটির জন্য অবিরাম লড়াই করে চলেছেন। আমাদের এই বাংলার পূণ্যভূমি, আমরা সবাই জানি, ভারতবর্ষের স্বাধীনতার পূর্ব সময়কাল থেকেই, নির্ভীকতা, সাহস এবং বীরত্ব-সহ আত্মবিশ্বাস আর দৃঢ়তার সঙ্গে নিজের কথা নিজেই বলে চলেছে...'
অভিষেকের মুখে ব্রিটিশ শাসন কাল, স্বাধীনতার জন্য বাঙালিদের আত্মত্যাগ, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্রের প্রসঙ্গ, প্রসঙ্গ বীর সন্তানদের আত্মবলিদানের। তারপরেই অভিষেক স্পষ্ট করেন, কেন এই উদ্যোগ?

কেন সভা-মিছিলের পাশেই জোর দেওয়া হচ্ছে এবার সোশ্যাল মিডিয়া প্রচারে?
তিনি বলেন, 'বর্তমান সময়ে আমাদের লড়াইয়ের ময়দান হয়তো বদলেছে। এই সময়ে দাঁড়িয়ে আমাদের লড়াই শুধু রাজপথে কিংবা সংসদের কক্ষে নয়, হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে সীমাবদ্ধ নয়, প্রতিটি মুহূর্তে আমাদের লড়াই চলছে, মোবাইল স্ক্রিনে, সমাজ মাধ্যমে, ডিজিটাল দুনিয়ায়। সেখানে বাংলা বিরোধীরা, দিল্লির জমিদাররা বাংলা ভাষা বিরোধীরা প্রতি মুহূর্তে ধারাবাহিকভাবে, ইচ্ছাকৃতভাবে মিথ্যাচার ছড়াচ্ছে, কুৎসা রটাচ্ছে, বাংলার নামে অপপ্রচার করছে এবং শুধুমাত্র তাই নয়, বারে বারে ইচ্ছাকৃতভাবে এই পূণ্যভূমি বাংলার সম্মানকে কীভাবে নষ্ট করা যায়, তারজন্য একাধিক প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। শুধু বন্দুক বা তরোয়াল দিয়ে নয়, আজকের লড়াই মোবাইল, সোশ্যাল মিডিয়ায়, সমাজমাধ্যমে। সত্যের বার্তা দিয়ে আমাদের লড়তে হবে। বাংলার আত্মসম্মান যারা প্রতিদিন নষ্ট করে বা আত্মসম্মানে যারা প্রতিদিন আঘাত করছে, যারা মিথ্যা ও ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, তাদের জবাব দিতে হবে তথ্য দিয়ে, পরিসংখ্যান দিয়ে, যুক্তি দিয়ে এবং আত্মবিশ্বাসের সঙ্গে বাংলার গৌরব দিয়ে।'
আরও পড়ুন: 'কী থাইক্যা কী হয়ে গেল', সোশ্যাল মিডিয়ার দৌলতেই জনপ্রিয়, সেই নেটপাড়াই টেনে নামাল! চোখের জলে
মূলত বাংলা-বিরোধী অপপ্রচার থেকে শুরু করে, নানা বিষয়ে বর্তমানে যখন অহরহ প্রচার, অপপ্রচার সোশ্যাল মিডিয়াতেই, তখন বদলার জবাব দিতেই আরও জোরাল ভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকেই বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক জানান, লড়াই জারি রাখতেই, এই বিশেষ উদ্যোগ তাঁর। নাম, 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা।'
কী এই 'আমি বাংলার ডিজিটাল যোদ্ধা'?
অভিষেকের আহ্বান, 'ডিজিটাল যুগে, জনগণের দ্বারা পরিচালিত বাহিনী, যাঁরা নতুন সৃষ্টিতে বিশ্বাস করেন, নতুন স্বপ্ন দেখতে ভালবাসেন। যাঁরা আমাদের মাতৃভূমি, এই বাংলার কৃষ্টি, সংস্কৃতি রক্ষার্থে সবসময় লড়াই করতে প্রস্তুত, এই যুবসমাজের যারা বাংলার মর্যাদায় বিশ্বাস রাখে, তাঁরা এই বাহিনিতে অবশ্যই যোগ দিন।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার