বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | কালীপুজোতেও ভাসবে বাংলা! টানা দুর্যোগের আশঙ্কা? ৬ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, বড় আপডেট দিল হাওয়া অফিস

পল্লবী ঘোষ | ১৬ অক্টোবর ২০২৫ ০৮ : ৪১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায়ের পরেও বৃষ্টি পিছু ছাড়ছে না। শুষ্ক আবহাওয়া দাপট শুরু হয়েছে রাজ্য জুড়ে। এর মাঝেই আবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। দুর্গাপুজোর মতোই কালীপুজোতেও বাংলার জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শুধু উত্তরবঙ্গ নয়, এবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ও আগামিকাল শুক্রবার বাংলা জুড়েই শুষ্ক আবহাওয়া থাকবে। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ থাকবে। ভোরে হালকা কুয়াশা থাকতে পারে একাধিক জেলায়। হালকা শিরশিরানিও অনুভূত হতে পারে। এই সময়কালে রাজ্যের কিছু কিছু জেলাই আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, তবে তার জেরে অস্বস্তি খুব একটা হবে না। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে উত্তরে হাওয়ার পরিমাণও অনেকটাই বেশি থাকবে।

 

সপ্তাহান্তে বাংলায় ফের হাওয়া বদল। শনিবার ও রবিবার দুই বঙ্গেই একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দু'দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়। বিশেষত উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে বজ্রপাতের আশঙ্কাও। এই সময়কালে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলবর্তী এলাকাতে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে সতর্কতা। 

আরও পড়ুন: ফ্লার্ট করছেন শিক্ষিকা! প্রিয় ছাত্রকে রাতে কী কী মেসেজ পাঠান, গোপন কথোপকথন ফাঁস, দেখেই চোখ ছানাবড়া নেটিজেনদের

অন্যদিকে শনি ও রবিবার উত্তরের দিকের দুই পার্বত্য জেলা যথাক্রমে দার্জিলিং ও কালিম্পং এবং নীচের দিকে জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তিন জেলাতেই বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে আগামী কয়েকদিনে। 

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। হালকা শীত অনুভূত হবে ভোরে ও সন্ধ্যায়। তবে বাকি জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না আগামী সাতদিনে। দক্ষিণবঙ্গেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। 

 

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিনের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া