বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৫ অক্টোবর ২০২৫ ১৮ : ৪২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মাদক পাচার আটকাতে বড় সাফল্য রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ)। উদ্ধার ৫০ লক্ষ টাকারও বেশি মূল্যের গাঁজা। গত সোমবার রাজ্য পুলিশের এসটিএফের শিলিগুড়ি শাখা এই সাফল্য পেয়েছে। এই ঘটনায় এক মহিলা–সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। ধৃতদের মধ্যে চার জন কোচবিহারের এবং এক জন বর্ধমানের বাসিন্দা বলে জানা গিয়েছে।
এ বিষয়ে এসটিএফ জানিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে গত সোমবার ১৩ অক্টোবর এসটিএফের শিলিগুড়ি শাখার একটি দল নিউ কোচবিহার রেল স্টেশনের ওয়েটিং রুমে একটি অভিযান চালায়। সেই সময় ওয়েটিং রুমে উপস্থিত এক মহিলা–সহ পাঁচ জনের ব্যাগ তল্লাশি করা হয়। তল্লাশিতে তাদের কাছে ২০টি নানা সাইজের ব্যাগ ছাড়াও ৪টি ট্রলি ব্যাগ পাওয়া যায়। এরপর ব্যাগ খুলতেই দেখা যায় সবকটি ব্যাগেই রয়েছে গাঁজা। এসটিএফ জানিয়েছে, প্রতিটি ব্যাগ থেকে প্রায় ১০ কেজির মতো গাঁজা উদ্ধার করা হয়েছে। যার মোট পরিমাণ ২৪৬ কেজি। মাদকের বাজারে যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। অভিযুক্ত পাচারকারীদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে নিউ কোচবিহার রেল পুলিশ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কোচবিহারের দিনহাটা থেকে এই গাঁজা তারা সংগ্রহ করে নিয়ে এসেছিল। যা অন্য জায়গায় পাচার করতেই তারা স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এদের বিরুদ্ধে আগে কোথাও কোনও অপরাধের অভিযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে একাধিকবার রাজ্য পুলিশের এসটিএফ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক–সহ বেশ কয়েকজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। এসটিএফের একটি সূত্র জানায়, দেখা গিয়েছে উৎসব আসলেই পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে। গত ৭ অক্টোবর নদিয়ার কালীগঞ্জের পলাশিতে হানা দিয়ে এক কেজি হেরোইন বাজেয়াপ্ত করে এসটিএফ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নদিয়ার দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। হেরোইন ছাড়াও এসটিএফের এই অভিযানে ধৃতদের থেকে বাজেয়াপ্ত হয়েছে দুটি গাড়ি। এর পাশাপাশি হুগলির ডানকুনি রেল স্টেশনে হানা দিয়ে এসটিএফের একটি দল প্রায় ২ কেজির কাছাকাছি হেরোইন বাজেয়াপ্ত করে। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেন এসটিএফের গোয়েন্দারা। ডানকুনির এই ঘটনায় এসটিএফ জানতে পারে অভিযুক্তরা নাগাল্যান্ডের ডিমাপুর থেকে এই হেরোইন নিয়ে এসে এ রাজ্যে পাচারের মতলব করেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার