বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বুনো দাঁতালের সঙ্গে ‘দাদাগিরি’! লেজ ধরে টান, ছোড়া হল পাথরও, মেদিনীপুরের ভাইরাল ভিডিওয় নিন্দার ঝড়

আর্যা ঘটক | ১৫ অক্টোবর ২০২৫ ১৬ : ৩৪Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: এ কেমন অসভ্যতা! নিছক মজার ছলে এক বুনো হাতির লেজ ধরে টানছে এক যুবক। শুধু তাই নয়, হাতির পালকে লক্ষ্য করে অবিরাম ছোড়া হচ্ছে পাথর। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের এমনই এক নৃশংস ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে, যা দেখে শিউরে উঠেছেন পশুপ্রেমীরা। ভিডিওটি ভাইরাল হতেই এই পাশবিক আচরণ নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এই ঘটনা আবারও মানুষ-বন্যপ্রাণ সংঘাতের উদ্বেগজনক ছবিটাকে সামনে নিয়ে এল।

 

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গল লাগোয়া একটি গ্রামে ঢুকে পড়া একদল হাতির খুব কাছে বিপজ্জনকভাবে জটলা করে দাঁড়িয়ে রয়েছে বেশ কয়েকজন। তাদের মধ্যেই এক যুবক, সম্ভবত নিছক মজা বা নেটমাধ্যমে বাহবা কুড়োনোর লোভে, একটি হাতির পিছনে গিয়ে আচমকা তার লেজ ধরে সজোরে টান মারেন। অতর্কিত আক্রমণে হাতিটি চমকে গিয়ে সরে যাওয়ার চেষ্টা করলে, ওই যুবককে হাসতে হাসতে পিছিয়ে আসতে দেখা যায়। ভিডিওর অন্য একটি অংশে, হাতির পালটিকে লক্ষ করে পাথর ছুড়তেও দেখা যায়, যা বুনো হাতিদের স্পষ্টতই আরও উত্তেজিত করে তোলে।

 

ইনস্টাগ্রামে ভিডিওটির সঙ্গে একটি পোস্টে লেখা হয়েছে, “এক দল মানুষ নিছক মজার জন্য হাতির দিকে পাথর ছুড়ছে এবং লেজ ধরে টানছে! এই বিশৃঙ্খলা পুরোপুরি মানুষের তৈরি। বলুন তো- এখানে আসল পশু কে? ওই বিশাল প্রাণীগুলো... নাকি পশুর মতো আচরণ করা মানুষগুলো?”

 

উল্লেখ্য, ভারতের বন্যপ্রাণ সুরক্ষা আইন অনুযায়ী, যে কোনও বন্যপ্রাণীকে বিরক্ত করা বা উত্যক্ত করা শাস্তিযোগ্য অপরাধ। নেটমাধ্যম ব্যবহারকারীরা এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি তুলেছেন, যাতে ভবিষ্যতে এমন বেপরোয়া এবং অমানবিক আচরণের পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুন: শাশুড়ির স্নানের ভিডিও তুলে 'নোংরা কাজ' করত জামাই, প্রতিশোধ নিতে আইন নিজের হাতে তুলে নিলেন স্ত্রী

এক জন নেটিজেন লিখেছেন, “এটা খুবই দুঃখজনক... এই লোকেরা সম্ভবত হাতির স্মরণশক্তির বিষয়ে অবগত নয়। হাতি খারাপ স্মৃতি সহজে ভোলে না এবং ভবিষ্যতে ওই একই মানুষের সংস্পর্শে এলে সে তাকে ছেড়ে কথা বলবে না।” অন্য এক জনের মন্তব্য, “দুঃখের বিষয় যে, মানুষ পশুদের কেবল ভোগের সামগ্রী বা খেলার বস্তু হিসেবেই দেখে, তাই তাদের থেকে সহানুভূতি আশা করা যায় না।” আর এক জন যোগ করেছেন, “হাতিটি অনেক বেশি সহনশীল, সভ্য এবং দয়ালু ছিল, তাই ওই লোকটিকে পিষে মারেনি বা শূন্যে ছুড়ে ফেলে দেয়নি।”

আরও পড়ুন: ভারত আফগান ঘনিষ্ঠতা মানতে পারছে না পাকিস্তান? ফের তপ্ত পাক-আফগান সীমান্ত, নতুন করে সংঘর্ষে জড়াল সেনা ও তালিবান

স্থানীয়দের মতে, অরণ্যভূমি সঙ্কুচিত হওয়া এবং বন্যপ্রাণীর স্বাভাবিক বাসস্থানে মানুষের অনুপ্রবেশের কারণে সম্প্রতি এই অঞ্চলে হাতির আনাগোনা বেড়েছে। এর ফলে প্রায়শই মানুষ ও হাতির মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া