বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১৫ অক্টোবর ২০২৫ ১৪ : ০৩Abhijit Das
প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার
প্রেমে প্রত্যাখ্যানের বদলা নিতে প্রেমিকার উপর অ্যাসিড হামলা যুবকের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শহরের নিউ আলিপুরদুয়ার এলাকায়। জানা গিয়েছে ব্যারাকপুরের বাসিন্দা ওই অভিযুক্ত যুবকের নাম ইন্দ্রজিৎ মুখার্জী। বছর চারেক ধরে নিউ আলিপুরদুয়ার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল এবং এলাকায় টোটো চালাত। কাজের সুবাদে তাকে নানা জায়গায় যেতে হত। নিউ আলিপুরদুয়ার এলাকায় একটি হোটেলে সে নিয়মিত খাওয়াদাওয়া করত। তখন থেকেই হোটেল মালিক আক্রান্ত ওই মহিলার প্রতি তার ভালোলাগা তৈরি হয় বলে জানা গিয়েছে।
অন্যদিকে বছর খানেক আগে সেই ঘটনা জানতে পারে মহিলার পরিবারের লোকেরা। এরপরেই অভিযুক যুবককে মারধরও করা হয় বলে অভিযোগ। সেই সময় ইন্দ্রজিৎ আলিপুরদুয়ার ছেড়ে ব্যারাকপুরে ফিরে যায়। এরপর থেকেই অভিযুক্ত যুবক ওই মহিলার সঙ্গে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও মহিলা তাকে প্রত্যাখ্যান করেন বলে জানা যায়।
মঙ্গলবার অভিযুক্ত যুবক কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনে চেপে আলিপুরদুয়ারে আসে। রাতে যখন মহিলা হোটেল বন্ধ করে বাড়ি ফিরছিলেন সেই সময় ইন্দ্রজিৎ তাঁর ওপর অ্যাসিড এবং ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে অভিযোগ। প্রাণ বাঁচাতে মহিলা চিৎকার করে ঘটনাস্থল থেকে পালিয়ে লোকালয়ে চলে যান। অভিযুক্ত যুবকও ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মহিলার চিৎকার শুনে আশপাশের লোকজন যুবকের পিছু ধাওয়া করে এবং তাকে আটক করে মারধর করে। নির্যাতিতাকে তড়িঘড়ি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে মহিলার মুখে অ্যাসিড ও ধারাল অস্ত্রের আঘাতে বড়সড় ক্ষত হয়েছে। তাঁর বাঁ চোখেও অ্যাসিডের আঘাত লাগে।
অন্যদিকে ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ার থানার পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করে নিয়ে আসে। বুধবার তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করবে পুলিশ। অন্যদিকে আক্রান্ত মহিলার শারীরিক পরিস্থিতি খারাপ থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে রেফার করা দেওয়া হয়েছে। এই বিষয়ে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের চিকিৎসক পবিত্র রায় বলেন, 'গতকাল রাতে অ্যাসিড আক্রান্ত এক মহিলাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার মুখে অ্যাসিড আক্রমণের আঘাত রয়েছে। এছাড়াও মাথায় ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বাঁ চোখেও আঘাত লেগেছে। তাঁর শারীরিক পরিস্থিতি খারাপ থাকায় তাকে মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে রেফার করা হয়েছে।'
আরও পড়ুন: দলে মহিলাদের সম্মান নেই, সভা চলাকালীন দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই স্লোগান মহিলা মোর্চার
এই বিষয়ে আলিপুরদুয়ার জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিম খান বলেন, গতকাল গভীর রাতে নিউ আলিপুরদুয়ার স্টেশন এলাকায় এক মহিলার ওপর অ্যাসিড আক্রমণ হয়। পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করে আলিপুরদুয়ার আদালতে পেশ করা হবে। কী কারনে মহিলার ওপর এই আক্রমণ তা তদন্ত করছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার