বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৫ অক্টোবর ২০২৫ ০৮ : ৫০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে। শুষ্ক আবহাওয়ার দাপট শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ভোরে হালকা শিরশিরানি ভাব। এসি চালানোর দিন শেষের মুখে। এর মাঝেই আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায়। যদিও নতুন করে দুর্যোগপূর্ণ আবহাওয়া বা ভোগান্তির সম্ভাবনা নেই। একাধিক ঘূর্ণাবর্ত থাকলেও, বাংলায় আর দুর্ভোগ পোহাতে হবে না। কিন্তু আগামী কয়েকদিনে হালকা বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।
আজ বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতা ও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বর্তমানে বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী সাতদিনে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।
বর্ষা বিদায়ের সঙ্গেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার ভোলবদল হয়েছে। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। ভোরে ও সন্ধ্যায় হালকা শিরশিরানি অনুভূত হতে পারে। কয়েকটি জেলায় ভোরে কুয়াশার দাপট শুরু হতে পারে।
তবে এখনই শীতের আমেজ পাওয়া যাবে না। শীতের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কালীপুজোতে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা অতি ক্ষীণ। এবছর কালীপুজোয় দুর্গাপুজোর মতো বৃষ্টির পূর্বাভাস না থাকায়, স্বস্তি পাবেন উৎসব মুখর বাঙালি।
আরও পড়ুন: ভয়ঙ্কর দুর্ঘটনা রাজস্থানে, নিমেষে পুড়ে খাক নতুন বাস! বাঁচার জন্য আর্তনাদ করতে করতেই জীবন্ত দগ্ধ ১৯
বাংলা জুড়েই শুরু শুষ্ক আবহাওয়ার দাপট। কোনও জেলাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই আপাতত। একটানা ভোগান্তির পর যা খানিকটা স্বস্তি দিয়েছে সকলে। কিন্তু বৃষ্টি এখনই পিছু ছাড়ছে না। এখনও বাংলার একাধিক জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও তা ঘিরে কোনও সতর্কতা জারি হয়নি। হালকা বৃষ্টির পাশাপাশি তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলেও পূর্বাভাস রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু'দিনের মধ্যে গোটা দেশ থেকে বর্ষা বিদায় নেবে। বর্তমানে দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপরেও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরেও ঘূর্ণাবর্ত রয়েছে।
অন্যদিকে বর্ষা বিদায় নিলেও এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যাবে না উত্তরবঙ্গে। আগামী কয়েকদিনে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। বর্তমানে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। এই জেলাগুলিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে আগামী কয়েকদিনে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের উপরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। হালকা শীত অনুভূত হবে ভোরে ও সন্ধ্যায়। তবে বাকি জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না আগামী সাতদিনে। দক্ষিণবঙ্গেও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩১ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার