বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১৪ অক্টোবর ২০২৫ ১৯ : ৫৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ার গণ ধর্ষণের ঘটনায় একজনই ধর্ষণ করেছে বলে জানিয়েছেন নির্যাতিতা। ঘটনাস্থলে উপস্থিত বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় নির্যাতিতার সহপাঠীকেও গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে ছয়।
তিনি জানান, নির্যাতিতা নিজে যেমন এই বিষয়টি জানিয়েছেন, তেমনি অভিযুক্ত নিজেও তার অপরাধের কথা পুলিশের কাছে কবুল করেছে। যদিও গোটা তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কতজন ওই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করেছে সেবিষয়টি এই মুহূর্তে জোর দিয়ে বলা সম্ভব নয় বলেই তিনি জানান।
এর পাশাপাশি জানা গিয়েছে, নির্যাতিতার থেকে ম্যাজিস্ট্রেট এদিন গোপন জবানবন্দি সংগ্রহ করেছেন। সেইসঙ্গে এই ঘটনায় নির্যাতিতার সহপাঠী-সহ অন্যান্য অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখতে ডিএনএ পরীক্ষা করা হবে বলেও পুলিশ কমিশনার জানান। সেজন্য তাঁদের জামাকাপড় সংগ্রহ করা হয়েছে।
ঘটনার পর পুলিশের বিরুদ্ধে যে নিস্ক্রিয়তার অভিযোগ উঠেছিল তা খন্ডন করে এদিন পুলিশ কমিশনার বলেন, 'অভিযুক্তদের দুদিনের মধ্যে ধরে ফেলেছি। রাত ১:০৫-এ মৌখিকভাবে খবর পেয়ে অন ডিউটি পুলিশের মোবাইল ভ্যান ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপরেই ৩টে ৩৮ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জমা দেয়। আমরা তদন্ত শুরু করি। ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। তিনজনকে সেই দিনই গ্রেপ্তার করা হয়। পরের দিন আরও দু'জনকে গ্রেপ্তার করি।'
সুনীল চৌধুরী জানান, 'যে পাঁচজন ওইখানে ছিল তাদের সবাইকে আমরা গ্রেপ্তার করে ফেলেছি ২ দিনের মধ্যে। তাদের হেফাজতে নিয়ে আমরা তদন্ত অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছি।' এর পাশাপাশি তিনি বলেন, 'যদি নির্যাতিতা ও নির্যাতিতার পরিবারের কোনও নিরাপত্তা রক্ষী লাগে আমরা সেটা দিতেও রাজি আছি। নির্যাতিতার পরিবারকে আমাদের সমস্ত আধিকারিকদের মোবাইল নম্বর দেওয়া আছে।'
এদিন তিনি জানান, 'এই ঘটনায় আপাতত একজনের ক্ষেত্রে ধর্ষণের বিষয়টি সামনে এলেও যতক্ষণ না পর্যন্ত বাকিদের ডিএনএ রিপোর্ট এবং গোটা তদন্ত প্রক্রিয়া শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কতজন ধর্ষণ করেছে সেই বিষয়টি এই মুহূর্তে নিশ্চিত করে বলা সম্ভব নয়। সহপাঠীকে এখনও জিজ্ঞাসাবাদ করছি। সন্দেহের তালিকায় তাকেও রাখা হয়েছে। আমরা তথ্যপ্রমাণ সংগ্রহ করেছি ও ফরেন্সিক টিম এসেও অনেকটাই 'এভিডেন্স' সংগ্রহ করেছে। তদন্ত আমরা কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে গিয়েছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার