মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ১৪ অক্টোবর ২০২৫ ১৮ : ০৭Rajat Bose
মিল্টন সেন, হুগলি, ১৪ অক্টোবর: রাজ্য সরকার যথেষ্ট মানবিক। তাই আপাতত টোটো বাতিল করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন না করলে বাতিল করা হবে। রেজিস্ট্রেশনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
সম্প্রতি টোটো নিয়ে বেশ বড়সড় পদক্ষেপ নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর। রাজ্যসহ জেলায় দিন দিন বেড়ে চলেছে অবৈধ টোটোর সংখ্যা। ফলে যানজট তৈরি হচ্ছে শহরে। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বেআইনিভাবে তৈরি হচ্ছে টোটো। যেগুলির কোনও চেসিস নম্বর থেকে মোটরের নম্বর এবং ফিটনেস সার্টিফিকেট নেই। টিসিআর ছাড়াই বিভিন্ন জায়গায় দোকান খুলে দেদার বিক্রি হচ্ছে টোটো। রেজিস্ট্রেশন ছাড়া টোটো। যার ফলে বিমা নেই। সেই টোটো যাত্রী নিয়ে রাস্তায় চলাচল করলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বেড়ে যাওয়া এই টোটো নিয়ন্ত্রণ করতে গত ৯ অক্টোবর রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে ৩০ নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে রেজিস্ট্রেশন করাতে হবে। নির্দেশ অনুযায়ী ৩০ নভেম্বরের পর যে সমস্ত টোটোর রেজিস্ট্রেশন থাকবে না সেগুলি বাতিল হয়ে যাবে।
এই প্রসঙ্গে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, টোটোকে সরকারি পরিবহন আইনের আওতায় আনতে রেজিস্ট্রেশনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সময় বেঁধে দেওয়া হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে গরিব মানুষের রুটি রুজির কথা মাথায় রেখে যে সমস্ত টোটোর মোটর নম্বর এবং চেসিস নম্বর নেই সেগুলিকে এখনই বাতিল করা হচ্ছে না। দু’বছর সময় দেওয়া হয়েছে। তারপর সেগুলি বাতিল হয়ে যাবে।
তাঁর কথায়, একাধিক জায়গায় বেআইনি টোটো তৈরি হচ্ছে। সেগুলি রাস্তায় ছাড়ার ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। এবং সেই সমস্ত টোটোর বৈধ কাগজ না থাকায় যাত্রী নিরাপত্তার ক্ষেত্রেও প্রশ্ন থেকে যাচ্ছে। বৈধ প্রস্তুতকারক সংস্থা থেকে টোটো কিনতে হবে। প্রত্যেক টোটোয় গাড়ির নম্বর এবং কিউ আর কোড থাকবে। ফলে নজরদারিতেও সুবিধা হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার হুগলি আরটিও দপ্তরে ই–রিকশা প্রস্তুতকারক এবং বিক্রেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে যাবতীয় আলোচনা হয়েছে। এই বিষয়ে বেঙ্গল ইলেকট্রিক ভেহিকেল অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ নাসিরুদ্দিন বলেন, রাজ্য সরকারের তরফে যথার্থ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে জানানো হয়েছিল অনেক জায়গায় বেআইনিভাবে টোটো তৈরি হচ্ছে। সেগুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছিল যেগুলির কোনও বৈধ কাগজ নেই। সম্প্রতি রাজ্যের তরফে একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে গোটা বিষয়টি সিস্টেমেটিক হবে আশা করা যাচ্ছে। তবে এখনও বহু টোটো চালক বা টোটো ডিলাররা এই রেজিস্ট্রেশন সম্পর্কে অবগত নয়। অ্যাসোসিয়েশনের সভাপতি দীনেশ জালান বলেছেন, সংগঠনের দীর্ঘ দিনের দাবি ছিল বেআইনি টোটো বিক্রি বন্ধ করা। বহু গ্রিল কারখানা, ঝালাই কারখানায় টোটো তৈরি হয়। যার কোনও বৈধতা নেই। এই নিয়ে অনেকবার দরবার করা হয়েছে। বেআইনি টোটো উৎপাদন বিক্রি বন্ধ না করা হলে রাস্তায় যানজট বাড়বে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তাও থাকবে না। রাজস্ব আদায়ও হবে না। সম্প্রতি রাজ্য সরকার অতি মানবিক এবং সদর্থক পদক্ষেপ নিয়েছে। প্রত্যেক ই–রিকশার রেজিস্ট্রেশন করা হলে রাজ্যের পাশাপাশি যাত্রী এবং টোটো চালক সকলেই লাভবান হবে।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার