বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৪ অক্টোবর ২০২৫ ১৪ : ০০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ময়নায় তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। রাজ্যের মন্ত্রী এবং দলের নেতা মানস ভূঁইয়াকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। এরপর নির্ধারিত সময়ে মন্ত্রী পৌঁছলেও তার আগেই সভা শেষ করে দেন জেলা নেতৃত্ব। ময়নায় পৌঁছে সভাস্থলে ফাঁকা চেয়ার আর নিস্তব্ধ পরিবেশ দেখে হতবাক মন্ত্রী। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে মানস সরাসরি তোপ দাগেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন পদাধিকারীর বিরুদ্ধে।
এরপর পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় দলীয় সভায় অংশ নিয়ে প্রকাশ্যে মঞ্চ থেকেই ক্ষোভ উগরে দেন মন্ত্রী। কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন,
'নেতারা হোয়াটসঅ্যাপ-ফেসবুকে প্রচার বন্ধ করুন। সময়জ্ঞান শিখুন, শৃঙ্খলা মেনে চলুন। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয় — আমাদের একটাই নেত্রী মমতা ব্যানার্জি, আর একটা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর বাইরে কেউ নেতা নন। দলের নামে নিজের প্রচার বন্ধ করুন, নইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' মানস ভূঁইয়া আরও স্পষ্ট বার্তা দেন। তাঁর কথায়, 'দলের পতাকা থাকবে, আর থাকবে শুধু মমতা ও অভিষেকের ছবি। কোন্দল নয়, ঐক্যই এখন দলের মূলমন্ত্র।'
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই তমলুক সাংগঠনিক জেলায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এসেছে। হয়েছে প্রচুর চর্চা। জেলা সভাপতি সুজিত রায় ও নেতা পার্থ সারথী দাসের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র বাগযুদ্ধ, দুর্নীতির অভিযোগ থেকে শুরু করে 'কান ধরে ওঠবস'-এর ভিডিও ভাইরাল হওয়া — সব মিলিয়ে উত্তাল জেলা রাজনীতি। এমনকী দলের কিছু সদস্যের বিরুদ্ধে বিরোধী শিবির ও শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগের অভিযোগও উঠেছে।
রাজনৈতিক মহলের মতে, ক্রমবর্ধমান এই অন্দরের বিভাজন রুখতেই এবার কড়া অবস্থান নিয়েছেন মানস ভূঁইয়া। তাঁর বার্তা স্পষ্ট —'দলের ঐক্যেই প্রাধান্য। শৃঙ্খলা ভঙ্গ করলে ছাড় নয়।'
এই নিয়ে স্থানীয় জেলা নেতৃত্ব কেউই মুখ খুলতে চাননি। দলের নির্দেশই শিরোধার্য—এটুকু বলেই দায় সেরেছেন জেলা নেতৃত্ব। তবে তৃণমূল সূত্রে খবর, জেলায় দুই গোষ্ঠীর কোন্দলের জেরেই ঘটেছে বিভ্রান্তি। এক গোষ্ঠী জানিয়েছে, মানস ভূঁইয়ার অনুষ্ঠান দুটোর সময় হবে, অপর গোষ্ঠীর দাবি বিকেল চারটেয় অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল মানস ভূঁইয়াকে। ফলে স্পষ্ট কমিউনিকেশন গ্যাপ বা যোগাযোগের অভাব তৈরি হয়েছে বলে সূত্র অনুযায়ী জানা গিয়েছে।
তবে তৃণমূলের অন্দরে নেতৃত্বের মধ্যে এই গোষ্ঠী কোন্দল যে সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন প্রকাশ পাচ্ছে—মানস ভূঁইয়ার কড়া হুঁশিয়ারির পর তা আদৌ বন্ধ হয় কি না, এখন সেটাই দেখার বিষয়।
আরও পড়ুন- জগদ্ধাত্রী শোভাযাত্রায় থাকবে না বিদ্যুৎ বিভ্রাট, প্রশাসনিক বৈঠকে নেওয়া হল সিদ্ধান্ত
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার