বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১৩ অক্টোবর ২০২৫ ০৯ : ০৩Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মুক্তি, বাংলা থেকে শুরু বর্ষা বিদায়ের পালা। রাজ্যের অধিকাংশ অঞ্চলে বর্ষা বিদায়ের সবরকম অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুর্গাপুজোতেও বৃষ্টি পিছু ছাড়েনি। উৎসবের মরসুমেও ভোগাচ্ছেন বারুণদেব। আর কত দিন? এই প্রশ্নই এখন বর্ষার প্রতি বিরক্ত বাঙালি। এসবের মধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাসে বঙ্গবাসীর মনে উঁকি দিতে শুরু করেছে শীত আসবে কবে?
বিদায় বর্ষা:
আজ সপ্তাহের প্রথম দিন সোমবার (১৩ অক্টোবর, ২০২৫) থেকে এই রাজ্য থেকে বর্ষার বিদায়-পর্ব শুরু হয়ে গেল। নতুন করে দুই বঙ্গেই বৃষ্টির জোরালো সম্ভাবনা বেশ ক্ষীণ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে নতুন করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন প্রবল বৃষ্টির সম্ভাবনা আর নেই। মোটের ওপর দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া আজ থেকেই শুষ্ক হতে শুরু করবে।
অন্যদিকে মৌসম ভবন জানিয়েছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের পর এবার মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম, ওড়িশা, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
ঘূর্ণাবর্তের রক্তচক্ষু:
বর্ষা টাটা-বাইবাই করলেও অবশ্য বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া কয়েকটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কোথাওই আর নতুন করে প্রবল দুর্যোগের সম্ভাবনা নেই। বরং আজকের পর থেকে সর্বত্র আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।
শীত কবে থেকে পড়বে?
পুজোর পর থেকেই এখন ভোরের দিকে আর সন্ধ্যের পর থেকে বাড়ির বাইরে বেরোলে মৃদু ঠাণ্ডার অনুভূতি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, সময় যত এগোবে এই শীতের শিরশিরানি ততই বাড়বে। এমনিতেই নভেম্বর মাসের শুরু থেকে শীতের শিরশিরানি বঙ্গে অনুভূত হতে শুরু হয়।
বাংলায় ঘরে ঘরে সোয়েটার, লেপ-কম্পল বের হলেও শীত পড়তে পড়তে ডিসেম্বর হয়ে যায়। তবে অনেক ক্ষেত্রেই অক্টোবরের শেষ এবং নভেম্বরের শুরুতে শীত শীত ভাব অনুভূত হতে থাকে। যদিও জলীয় বাষ্পের দাপট না কমলে বাতাস শুষ্ক হয় না। সে কারণেই বর্ষা বিদায়ের জন্য অপেক্ষা বাড়ছিল।
এবার কি অক্টোবর থেকেই শীতের অনুভূতি বাড়তে শুরু করবে? এখনও পর্যন্ত তেমন কোনও পূর্বাভাস নে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
সোমবার সকালে রোদের দেখা মিললেও দিনভর কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
সর্বোচ্চ তাপমাত্রা= ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস (-১.০)
সর্বনিম্ন তাপমাত্রা= ২৪.২ ডিগ্রি সেলসিয়াস (-০.৬)
বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আদ্রতার পরিমাণ = ৯১ শতাংশ
বাতাসে সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতার পরিমাণ = ৫৬ শতাংশ
১২.১০.২০২৫ থেকে ১৩.১০.২০২৫ সকাল সাড়ে ছয়'টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে = ০০০.০ মিমি
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার