বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১২ অক্টোবর ২০২৫ ১৯ : ৫৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গোটা পৃথিবী এখনও আধুনিক হয়ে গিয়েছে। বাদ যায়নি তৃতীয় বিশ্বের দেশ ভারতবর্ষও। শুধু শহর নয়, গ্রামে গ্রামে পৌঁছে গিয়েছে আধুনিকতার ছোঁয়া। কিন্তু এই তালিকা থেকে বাদ দিয়েছে পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম। বলা হয়, আজও আধুনিকতার ঢেউ স্পর্শ করতে পারেনি বাংলার বাঁকুড়া জেলার এক ছোট্ট গ্রামকে।
বর্তমানে বাংলার ঘরে ঘরে জল সরবরাহের পাইপলাইন পৌঁছে গেলেও এই গ্রামের বাসিন্দাদের আস্থা এখনও একটাই- গ্রামের ‘ঠাকুর পুকুর’। বাঁকুড়া-দুর্গাপুর রোডের ধারে শান্ত-নিবিড় বেলবনি গ্রামেই এই আশ্চর্য পুকুরের অবস্থান।
যার জলের উপর নির্ভর করে গোটা গ্রামের জীবনযাত্রা। যতই ঘরে ঘরে জল সরবরাহ হোক, এখনও প্রত্যেক দিন ভোর হতেই পুকুরপাড়ে জমে যায় গ্রামবাসীর ভিড়। কেউ কলসি, কেউ বোতল, কেউ আবার বালতি হাতে জল তোলেন।

কেউ রান্নার জন্য, এমনকি অনেকে পানীয় জল হিসেবেও সরাসরি এই পুকুরের জলই ব্যবহার করেন বলে জানা গিয়েছে। এই ঘটনা শুনতে অদ্ভুত লাগলেও সত্যি। গ্রামে টাইম কল থাকলেও সেই জলের প্রতি মানুষের ভরসা নেই।
রান্না থেকে শুরু করে পানীয় জল ব্যবহার করা, সবক্ষেত্রেই ব্যবহৃত হয় ঠাকুর পুকুরের জল। আজও এই জলকেই চোখ বন্ধ করে ভরসা করেন এই গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি, এই জলেই নাকি রান্না হয় সবচেয়ে ভাল। সবচেয়ে বড় বিষয় এতদিন ধরে এই জল খেয়ে কেউই অসুস্থ হননি।
তাঁদের দৃঢ় বিশ্বাস, ঠাকুর পুকুরের জলে রয়েছে দেবতার আশীর্বাদ ও পবিত্রতা। তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পুকুরের জলই তাঁদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে এই পুকুরের জল খেতে মেনে চলতে হয় কড়া নিষেধাজ্ঞা। সেই গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলতে হয় গ্রামের স্থানীয় বাসিন্দাদের।
এই পুকুরে স্নান, কাপড় কাচা বা বাসন মাজা একেবারেই নিষিদ্ধ। এই জল তাঁদের কাছে কেবল প্রয়োজন নয়, এটি বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। গ্রামবাসী সীমান্ত দেব বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা এই পুকুরের জল ব্যবহার করে আসছি। আজও গোটা গ্রাম এই জলেই নির্ভর করে। পাইপলাইনের জল থাকলেও কেউ সেটা ব্যবহার করে না। ঠাকুর পুকুরের জলেই আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার