বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ১২ অক্টোবর ২০২৫ ১৬ : ৪৭Sumit Chakraborty
মিল্টন সেন, হুগলি: পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে ভুল স্টেশনে নেমে বিভ্রান্তি। পকেটে পয়সা না থাকায় ভাড়া দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি নজরে পড়ায় পুলিশের গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীকে পৌঁছে দিলেন চুঁচুড়া থানার সাব ইন্সপেক্টর।
পূর্ব বর্ধমান থেকে চুঁচুড়ার সাহাগঞ্জে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে এসেছিলেন সুরজ কুমার সাউ। তার পরীক্ষা কেন্দ্র ছিলো সাহাগঞ্জ শ্যামা প্রসাদ জাতীয় বিদ্যালয়ে। ব্যান্ডেলের বদলে ভুল করে চুঁচুড়া স্টেশনে নেমে পড়েছিলেন সুরজ। পকেটে পয়সা না থাকায় কিছুতেই আর পরীক্ষা কেন্দ্রে আর পৌঁছতে পারছিলেন না। চুঁচুড়া স্টেশনে কর্মরত পুলিশের গাড়ি দেখে সাহায্য চান সুরজ। বলেন, পকেটে টাকা পয়সা কিছুই নেই। ফলে ভাড়া দিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর সামর্থ্য তাঁর নেই। সে পরীক্ষায় বসতে চায়। টোটো বা অন্য কিছু করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর ব্যবস্থা করে দিতে। চুঁচুড়া স্টেশন থেকে সাহাগঞ্জ যেতে চায় সে।
অবশেষে চুঁচুড়া থানার পুলিশ অফিসার সমীর কর্মকার পরীক্ষার্থীকে তার গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের সাহায্যে পুলিশের চাকরির পরীক্ষায় বসতে পেরে খুশি পরীক্ষার্থী সুরজ। সময় মত পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: নতুন প্রজন্মের ‘অদৃশ্য যুদ্ধবিমান’ আসছে ভারতে, এবার কী করবে প্রতিবেশী দেশ
পুলিশ সূত্রে জানা গেছে, চুঁচুড়া শহরে বেশ কয়েকটি স্কুলে এস আই-এর পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। সেখানে ভিন জেলা থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন। তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেদিকে নজর রয়েছে পুলিশের। পরীক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকেই বাইক ও গাড়ি করে পরীক্ষা কেন্দ্রের আশেপাশে টহল দিতে দেখা যায় পুলিশকে।
পূর্ব বর্ধমানের শর্মা পাড়া কদমতলার বাসিন্দা সুরজ সাউ অভাবী তো বটেই। মেধাবী বটে। এদিন বর্ধমান স্টেশন থেকে ট্রেনে করে এসে চুঁচুড়ায় নামেন। শ্যামা প্রসাদ স্কুল যেখানে তার পরীক্ষার সিট পরে সেখানে যেতে ব্যান্ডেল স্টেশনে নামতে হয়।কিন্তু ভুল করে সে চুঁচুড়ায় পৌঁছে যান। তারপর পুলিশের সাহায্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে সক্ষম হন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার