শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফোনে অনলাইন গেম খেলা নিয়ে বিবাদ, বন্ধুকে খুনের অভিযোগ ৪ কিশোরের বিরুদ্ধে

Riya Patra | ১৭ জানুয়ারী ২০২৪ ২১ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের ফরাক্কায় এক যুবক খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তার চার নাবালক বন্ধুকে আটক করল পুলিশ। মৃত যুবকের বাবা অনিল দাসের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে তদন্ত করছে পুলিশ। 
সোমবার সন্ধে নাগাদ ঘোড়াইপাড়া এবং নিশিন্দ্রা নৌকা ঘাটের মাঝে আট নম্বর ব্লকের ফিডার ক্যানেলের ধারে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় পাপাই দাস (পাপ্পু) নামে বছর আঠারোর এক যুবকের দেহ। 
ঘটনার তদন্ত শুরু করার পর ফারাক্কা থানার পুলিশ পাপাইয়ের চার বন্ধুর খোঁজ পায় যাদের সাথে সে নিয়মিত মোবাইল ফোনে অনলাইন গেম খেলত। 

এই ঘটনার এক তদন্তকারী আধিকারিক বলেন, "মোবাইল ফোনে একটি বিশেষ অনলাইন গেম খেলার জন্য সম্প্রতি পাপাই তার এক বন্ধুর কাছ থেকে ২০০০ টাকা দিয়ে ওই গেম খেলার জন্য প্রয়োজনীয় আইডি কিনেছিল। যদিও ৭ জানুয়ারি পাপাইয়ের অপর এক বন্ধু গেম খেলার ওই "আইডি"টি "হ্যাক" করে নেয়। পাপাই "হ্যাক" করার ঘটনাটি জানতে পারলে দুই বন্ধুর সঙ্গে তার গন্ডগোল হয়। অভিযোগ সেই সময় পাপাই তার দুই বন্ধুকে খুন করার হুমকি দিয়েছিল। 
পুলিশ সূত্রে আরও জানা গেছে, গত ৮ তারিখ সন্ধে নাগাদ পাপাইয়ের আরেক বন্ধু তাকে ফোন করে অনলাইন গেম সংক্রান্ত বিবাদ মেটানোর জন্য ডাকে। পাপাই সেখানে গেলে ওই বন্ধুর সাথে তার গন্ডগোল হয়। এই সময় তার বন্ধুটি পাপাইয়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সে পড়ে গেলে তার সেই বন্ধু বাকি তিনজন বন্ধুকে ফোন করে ডাকে। এরপর চার বন্ধু মিলে পাপাইকে একটি দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করে। এরপর তার মোবাইল ফোন এবং স্মার্ট ওয়াচটি ফিডার ক্যানেলের জলে ফেলে দিয়ে যে যার বাড়ি চলে যায়।  
পুলিশ আরও জানিয়েছে,পাপাইকে খুন করার পর চার বন্ধু প্রমাণ লোপাটের উদ্দেশ্যে স্থানীয় বাজার থেকে কিছুটা পেট্রোল কিনে
এনে পাপাইয়ের শরীরের যেখানে যেখানে তাদের হাতের ছাপ পড়েছিল সেই জায়গাগুলো পুড়িয়ে দেয়। 
লিখিত অভিযোগের ভিত্তিতে আটক ওই চার নাবালককে নিয়ে বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছেছে ফরাক্কা থানার পুলিশ এবং গোটা ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া