বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আর কয়েক ঘণ্টা, বর্ষার ভোগান্তি শেষ! আগামী সপ্তাহেই বাংলায় শীতের আমেজ? রইল আবহাওয়ার মেগা আপডেট

পল্লবী ঘোষ | ১২ অক্টোবর ২০২৫ ০৮ : ৪১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরে বর্ষায় রেকর্ড বৃষ্টির সাক্ষী থেকেছে বাংলা। গোটা বর্ষাকাল জুড়েই দফায় দফায় ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে বর্ষা বিদায়ের পালা। আগামী কয়েক ঘণ্টায় বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। সেই সঙ্গেই শুরু হবে শুষ্ক আবহাওয়ার দাপট। আগামী সপ্তাহেই বাংলার আবহাওয়ায় বড়সড় বদল লক্ষ করা যাবে। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে আপাতত মৌসুমী বায়ুর প্রভাবে স্থানীয় ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বাংলায়। আর দু’-তিন দিন এই পরিস্থিতি চলতে পারে রাজ্যে। তার পর ধীরে ধীরে এ বছরের মতো বর্ষা বিদায় নেবে বাংলা থেকে। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় থেকেও বর্ষা বিদায় নেবে। অন্যদিকে, সবমিলিয়ে আগামী তিনদিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে। 

 

হাওয়া অফিস জানিয়েছে, আজ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে বৃষ্টির দাপট তুলনামূলক কম থাকবে। আজ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই সতর্কতাও জারি হয়নি। আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গেই। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ভোগান্তি আর পোহাতে হবে না। 

 

আরও পড়ুন: মেয়ের চিতার সামনেই কেক, বেলুন, ফুল! শেষকৃত্যের আগে 'শুভ জন্মদিন'-এর শুভেচ্ছা বাবার, ডুকরে কাঁদলেন সকলে

 

অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত আর দুর্যোগের সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং-এ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে আজ। অন্যদিকে মালদহ , উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া তৈরির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতাও নেই। 

 

দুর্গাপুজোর পরেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে ধস, বন্যার সৃষ্টি হয়েছিল। কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছিল উত্তরবঙ্গে। এখনও নিখোঁজ বহু মানুষ। বৃষ্টির দাপট কমে যাওয়ায়, আবারও পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। 

 

হাওয়া অফিস আরও জানিয়েছে, ১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও আগামী সপ্তাহে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। এ বছর রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছিল আগেভাগেই। সাত বছর পর মহারাষ্ট্র থেকে আগেভাগেই বর্ষা বিদায় নিয়েছে।

 

এদিকে ভারতের মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর অক্টোবরেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অধিকাংশ রাজ্যেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে। মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলি এই আবহে স্বাভাবিক, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সাক্ষী থাকতে পারে। ক্রমেই লা নিনা সক্রিয় হলে, তাপমাত্রার পারদ কমতে পারে। সেক্ষেত্রে আগেভাগেই শীতের আমেজ পাওয়া যাবে এ বছর। 

 

মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, 'সাধারণত লা নিনার প্রভাবে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম থাকার কথা। কিন্তু অক্টোবরে দেশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া