বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১০ অক্টোবর ২০২৫ ২৩ : ২১Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: ঐতিহ্যবাহী বারাসতের কালীপুজো এবার পৌঁছতে চলেছে ইউনেস্কোর টেবিলে। আর সেই লক্ষ্যকে সফল করতে বারাসত পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ পরিকল্পনাও নেওয়া হয়েছে। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া পুজোর দিনগুলিতে বারাসাতবাসী হিসেবে পরিচয় সুনিশ্চিত করতে আধার কার্ড ও কর্মক্ষেত্রের পরিচয়পত্র সঙ্গে রাখার কথা বলেছেন। শুক্রবার কালীপুজো নিয়ে সমন্বয় বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বারাসাতের পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়।
কালীপুজোকে ইউনেস্কোর টেবিল পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে এদিনের বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালীপুজোর জন্য আগামী ২০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর প্রতিদিন দুপুর ২টো থেকে রাত দুটো পর্যন্ত জাতীয় সড়ক নো-এন্ট্রি থাকবে। তাতে প্রতিমা দর্শনার্থীদের পুজো দেখার সুবিধা হবে বলেই পুলিশ কর্তারা মনে করছেন। উল্টোদিকে পুলিশের ওই সিদ্ধান্তে কর্মস্থল থেকে ছুটির পর বাড়িতে পৌঁছতে কার্যত নাজেহাল সম্ভাবনা রয়েছে বলে বাসিন্দারা মনে করছেন।
বারাসাত শহরের অধিকাংশ পুজো মূলত ৩৫ নম্বর জাতীয় সড়ক লাগোয়া হওয়ায় ডাকবাংলো থেকে ময়না পর্যন্ত দুপুরের পর থেকেই দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যা গড়াতেই জাতীয় সড়ক কার্যত দর্শনার্থীদের দখলে চলে যায়। লক্ষ লক্ষ ভিড় সামাল দিতে ট্রাফিক ব্যবস্থাকে চলতি বছর পুলিশ কর্তারা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। দুর্ঘটনা ও যানজট এড়াতে বারাসাত শহরে ঢোকার চতুর্দিকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। মধ্যমগ্রামের যশোর রোডের আপনালয় হাইজিং, বাদু রোডের কাঞ্চনতলা, সোদপুর রোডের বাদামতলা, হাবড়ার চোংদা মোড়, গুমা আমডাঙার সন্তোষপুর মোড়-সহ ব্যারাকপুর রোডের নীলগঞ্জ ব্যাংক মোড় পর্যন্ত কোনওভাবেই পণ্যবাহী গাড়ি শহরে ঢুকতে দেওয়া হবে না। কলকাতাগামী দূরপাল্লার বাসগুলোকে জাগুলি মোড় থেকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বাসগুলোকে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ডাইভার্ট করার কথা জানানো হয়েছে।
সমন্বয় বৈঠক থেকেই জাতীয় সড়কের ধারে কোনও রকমের স্টল, ওভারহেড গেট না করার জন্য পুলিশ সুপারিশ করেছে। যদিও ইতিমধ্যে শহরের একাধিক পুজো কমিটি জাতীয় সড়কে ওভারহেড গেট বানিয়ে ফেলেছে। পুজো মণ্ডপের বাইরের গেটের সামনে কোনওভাবেই মেলা করা যাবে না বলেই পুলিশ জানিয়ে দিয়েছে। পুলিশ-প্রশাহন এন্ট্রি গেটের তুলনায় এগজিট গেট তুলনায় বড় রাখা, পুজো মণ্ডপে পর্যাপ্ত সিসি ক্যামেরা রাখার নির্দেশ দিয়েছে।
বারাসাতের কালীপুজো মানেই তার একটা ঐতিহ্য রয়েছে। পুজোর দিনগুলো গোটা শহর আলোয় ভেসে যায়। পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, 'গত বছর খুব ভালোভাবে আমরা ভিড় সামাল দিয়েছি। এ বছরও ট্রাফিক ব্যবস্থাকে সঠিক রাখার চেষ্টা করব। দর্শনার্থীদের চাপ খুব বেশি হলে কয়েক ঘণ্টার জন্য জাতীয় সড়ক বন্ধ রাখা হবে। অফিস ফেরত শহরের বাসিন্দাদের বাড়িতে পৌঁছতে যাতে সমস্যা না হয়, তার জন্য আধার কার্ড ও কর্মক্ষেত্রের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।'
রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, 'ডাকবাংলো মোড় থেকে হেলাবটতলা মোড় পর্যন্ত জাতীয় সড়ক অপ্রশস্ত। তাই, দর্শনার্থীদের ভিড় বাড়লে যান চলাচল নিয়ন্ত্রণ করতেই হবে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার