শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাড়ছে ট্রেনের গতি, তারকেশ্বর লাইনে শুরু হল ট্রায়াল রান

Riya Patra | ১৭ জানুয়ারী ২০২৪ ১৮ : ৩০Riya Patra
মিল্টন সেন,হুগলি: আগামী দিনে তারকেশ্বর লাইনে ট্রেনের গতি আরও বাড়ানো হবে। তা নিয়ে ভারতীয় রেলের তরফে এতদিন চলেছে নানান গবেষণা, প্রযুক্তির প্রয়োগ। বর্তমানে শেওড়াফুলি আরামবাগ শাখায় ট্রেনের গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার। শেওড়াফুলি থেকে গন্তব্যে পৌঁছতে ট্রেনকে ১৫ টি স্টেশন পাড়ি দিতে হয়। তাতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা ৩০ মিনিট। এবার যাত্রীদের সুবিধার্থে গতি বাড়ানোর ব্যাবস্থা করা হচ্ছে। আগামী দিনে ওই লাইনেই ট্রেন ছুটবে ১২০ কিলোমিটার বেগে। ফলে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে অনেকটাই কম। বুধবার পূর্বরেলের তরফে যাত্রী ছাড়াই গতি বাড়ানোর সফলভাবে ট্রায়াল রান সম্পন্ন হল। তারকেশ্বর থেকে দুপুর ২টোর সময় চার কামরার একটি ট্রেন শেওড়াফুলি স্টেশনে উদ্দেশে রওনা দেয়। গন্তব্যে পৌঁছয় ২টো ২৭ মিনিটে। অর্থাৎ পরীক্ষামূলক ভাবে চালানো ট্রেনটি মাত্র ২৭ মিনিটের মধ্যে ৩৪ কিলোমিটার রাস্তা পাড়ি দিতে সক্ষম হয়। রেল সূত্রে জানানো হয়েছে, ট্রায়াল রানের সময় এদিন ট্রেনের সর্বাধিক গতিবেগ ছিল ১২৫ কিলোমিটার। একইসঙ্গে ট্রেনের গড় গতিবেগ হিসেব করে দেখা যায়, তা ছিল ঘন্টায় ১১০ কিলোমিটার। যদিও এদিন ট্রায়াল রান চলার সময় কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে হয়নি। এদিন শেওড়াফুলির স্টেশন ম্যানেজার রাম আধার প্রসাদ বলেছেন, ট্রেনের গতি বাড়লে সময় কমবে, ফলে যাত্রীদের সুবিধা হবে। অনেক কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। বর্তমানে ৮০ কিলোমিটার গতিবেগে ওই লাইনে ট্রেন চলাচল করে। আগামীদিনে সেই গতিবেগ বেড়ে ১২০ কিমি হতে চলেছে। এবার রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা সিদ্ধান্ত নেবেন নতুন গতিতে পাকাপাকি ভাবে কবে থেকে ট্রেন চলাচল শুরু হবে। ট্রেনের গতি বাড়ার খবরে খুশি ওই লাইনের যাত্রীরা।
ছবি পার্থ রাহা।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া