বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ফের আতঙ্ক, আবারও পাহাড়ের রাস্তায় ধস, বন্ধ সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক

রজিত দাস | ১০ অক্টোবর ২০২৫ ১৩ : ১৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: দুর্ভোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাহাড়ের। গত শনিবারের ধসে বিপর্যস্ত হয়েছে গোটা পাহাড়। প্রাণও গিয়েছে বহু মানুষের ৷ সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক৷ সেই রেশ পুরোপুরি কাটেনি। তার মধ্যেই ছন্দে ফেরার চেষ্টায় দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পং। এর মাঝেই পাহাড়ে আবারও ধস। 

বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে। ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায়। এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। 

২৯মাইলের কাছেও এই ধস নামে। ২৯ মাইল থেকে গেলখোলা পথে এই ধস নেমেছে। 

শুক্রবার সকালে ধস সরানোর কাজ শুরু হয়েছে। কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় ১০ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। অন্য রুট হয়ে ঘোড়পথে যাতায়াত চলছে সিকিম এবং বাংলার মধ্যে। এর ফলে সিকিম পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে চার ঘন্টা সময় বেশি লাগছে। 

বৃহস্পতিবার রাত আটটা নাগাদ এই ধস নামে। জাতীয় সড়কে বিশাল বড় গর্ত তৈরি হয়।  ধ্বসে যায় জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ। পুলিশ প্রশাসনের তরফে ধস কবলিত ওই পথে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয়। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, পাহাড় কেটে পথ অন্তত ছয় ফুট প্রশস্ত করতে হবে।

শুক্রবার বিকেলের আগে ১০ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যানবাহন চলাচল স্বাভাবিক হবে না বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা মেরামতির কাজে হাত দিয়েছে। সিকিমে এবং পশ্চিমবঙ্গের প্রচুর গাড়ি দাঁড়িয়ে অপেক্ষার প্রহর গুণছে, কখন এই সড়ক খুলবে সেদিকেই নজর তাদের।

অতি দ্রুত এবং জরুরি ভিত্তিতে যাদের যাতায়াত প্রয়োজন তারা ঘুর পথে সিকিম থেকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে সিকিম গরুবাথান রোড ব্যবহার করে যাতায়াত করছেন। বর্তমানে ২৯ মাইল এর ক্ষতিগ্রস্ত ওই সড়কে কেবলমাত্র ছোট হালকা যানবাহন জরুরি ভিত্তিতে যাতায়াত করতে দিচ্ছে কালিম্পং জেলা প্রশাসন। কোনরকম ভারী যানবাহন আপাতত এই পথে চলবে না বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।

আরও পড়ুন- ঘরের মধ্যেই ঝলসে গিয়েছিলেন, বেঙ্গালুরু কাণ্ডে একের পর এক মৃত্যু মুর্শিদাবাদের শমিকদের? বড় তথ্য সামনে


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া