বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৯ অক্টোবর ২০২৫ ২২ : ৪১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ‘আমরা এখন ছায়ার সঙ্গে লড়াই করছি, তাই লড়াইটা অনেক কঠিন’। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের কর্মীদের সতর্ক করলেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলা সভাপতি ও প্রবীণ বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
বৃহস্পতিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে তৃণমূল কংগ্রেসের শহর কমিটির বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই বার্তা দেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শর্মিলা সরকার, পুরপ্রধান পরেশ সরকার, বিধায়ক খোকন দাস, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, মহিলা নেত্রী নীলা মুন্সি-সহ একাধিক শীর্ষ নেতা।
রবীন্দ্রনাথ এদিন বলেন, ‘সামনে বিধানসভার ভোট। আমরা ২০১৯ সালের বর্ধমান-দুর্গাপুর লোকসভায় হেরেছিলাম। ২০২৪ সালে আবার জিতেছি। আগে সিপিএমের সঙ্গে লড়াই ছিল, তখন শত্রুকে চোখে দেখা যেত। এখন ছায়ার সঙ্গে লড়তে হয়, তাই লড়াইটা অনেক কঠিন।’
উল্লেখ্য, রাজনীতির উত্তাপ ছড়িয়েছে দলীয় এই বিজয়া সম্মিলনীতেও। কারণ, সভার আগেই দলের নিয়ম না মেনে এক ব্লক সভাপতির পক্ষ থেকে পাঁচজন কর্মীকে বহিষ্কার করার ঘটনায় জেলা নেতৃত্বের তরফে উল্টে সেই ব্লক সভাপতিকেই শোকজ করা হয়।
ঘটনাটি ঘটে বর্ধমান ২ নম্বর ব্লকে। গত ৩ অক্টোবর তৃণমূলের ওই ব্লক সভাপতি পরমেশ্বর কোনার সাংবাদিক সম্মেলন করে বৈকুন্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি-সহ পাঁচজন প্রথম সারির কর্মীকে তিন বছরের জন্য বহিষ্কার করেছিলেন।
অভিযোগ ওঠে, এরা দল ও প্রশাসনের বিরুদ্ধে লাগাতার পোস্ট করছেন এবং দলের কাজ করছেন না। সেই সঙ্গে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। রবিবার জেলা বিজয়া সম্মিলনীতে সেই প্রসঙ্গেই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, ‘দলের কাজে অনেক সময় মতভেদ হয়’।
তিনি আরও বলেন, ‘বহিষ্কারের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে ব্লককে জেলাকে জানাতে হয়, জেলা রাজ্যকে জানায়, তারপর রাজ্যের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয়। কোনও ব্লক সভাপতি একতরফা সিদ্ধান্ত নিতে পারেন না। তাই রাজ্য নেতৃত্বের নির্দেশে ওই ব্লক সভাপতিকে শোকজ করা হয়েছে। তাঁর জবাব পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
তবে শোকজ প্রসঙ্গে মুখ খোলেননি পরমেশ্বর কোনার। তিনি শুধু বলেন, ‘আমি শোকজের জবাব দিয়েছি, দল যা সিদ্ধান্ত নেবে, আমি তা মেনে নেব।’ এদিকে, বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক বিজয়া সভায় ভিন্ন একটি ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘কিছু ক্লাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেওয়া ১ লক্ষ ১০ হাজার টাকার পুজো অনুদান নিয়েছে, অথচ তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ব্যানার লাগায়নি। আগামী বছর তাদের অনুদান থেকে বাদ দিতে হবে। মুখ্যমন্ত্রী প্রতিকূলতার মধ্যেও ছোট পুজো কমিটিগুলির পাশে দাঁড়িয়েছেন, এই সহানুভূতি আমরা যেন ব্যর্থ না করি।’
পাশাপাশি, জেলার বিভিন্ন ব্লকেও শুরু হয়ে গিয়েছে বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সামনে বিধানসভা ভোট, হাতে সময় মাত্র দশ দিন — তাই জেলা জুড়ে এখন তৃণমূলের রাজনৈতিক কর্মযজ্ঞে ব্যস্ততা তুঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার