শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বীভৎস, ছেলের হাতে খুন বাবা! পাণ্ডয়ায় চাঞ্চল্য

রজিত দাস | ০৯ অক্টোবর ২০২৫ ২০ : ৪২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হুগলির পান্ডুয়ার সাতঘরিয়া এলাকায় বাবার মাথায় গ্যাস সিলিন্ডার দিয়ে মেরে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, সাতঘরিয়া এলাকায় শেখ বসির নামে ৬৪ বছরের এক প্রৌঢ় তাঁর মানসিক ভারসাম্যহীন স্ত্রিকে নিয়ে বসবাস করত। বসিরের বড় ছেলে মারা গিয়েছেন বেশ কিছুদিন আগেই। সাতঘড়িয়াতেই তাঁর আরও একটি বাড়ি আছে। সেখানে বসিরের বড় বৌমা ফরিদা বিবি তাঁর দুই ছেলেকে নিয়ে বসবাস করে। 

প্রতিদিনের মত শ্বশুর ও  শাশুড়ির রান্না করে দিয়ে বসিরের বড় বৌমা তাঁর নিজের বাড়িতে ফিরে আসেন। প্রতিদিনকার মতো আজও বিকালে রান্নাঘরে রান্না করছিল ফরিদা বিবি, শেখ বশির এবং তাঁর স্ত্রী নিজেদের ঘরে ছিল। বশিরের ছোট ছেলে শেখ মহসিন ভিন রাজ্যে কাজে গিয়েছিল। আজ তিনি পান্ডুয়ার বাড়িতে ফিরে আসেন। সম্পত্তি নিয়ে বাবার সঙ্গে বচসার শুরু হয়।  

তখনই ঘরে থাকা পাঁচ লিটারের গ্যাস সিলিন্ডার দিয়ে শেখ মহসিন শেখ, বাবা বশিরের মাথায় মারে বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে ওই বৃদ্ধ। বৃদ্ধের কান দিয়ে নাক দিয়ে রক্ত ক্ষরণ হতে শুরু করে। গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পান্ডুয়া থানার পুলিশ। পুলিশ প্রৌঢ়কে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ অভিযুক্ত শেখ মহসিনকে আটক করে থানায় নিয়ে যায়, উদ্ধার করেছে পাঁচ লিটারের গ্যাসের সিলিন্ডারটি। 

এ বিষয়ে এদিন শেখ বসিরের বড় বৌমা ফরিদা বিবি বলেন, "প্রায়শই তাঁর ছোট দেওর শেখ মহসিন বাড়িতে এসে মদ্যপ অবস্থায় গালিগালাজ করতেন। বাবা-মায়ের সঙ্গে ঝগড়া করতেন তাঁর নামে বাড়ি লিখে দেওয়ার কথা বলেন। আজও সেই নিয়েই বিবাদ বেঁধেছিল। তবে এমন ঘটনা ঘটবে বোঝা যায়নি। হঠাৎই রান্নাঘর থেকে চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে দেখি, বাবা ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। মহসিন দরজার বাইরে গিয়ে সিলিন্ডারটি ফেলে  দিয়ে দৌড়ে পালাল।"

আরও পড়ুন- কমছে জল, বাড়ছে সাপ, ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর কিং কোবরা থেকে অজগর, কামড়ে অসুস্থ ৭ জন


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া