বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বহুদিন ধরে আটকে থাকা বরাদ্দ পেল বাংলা, পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির ৬৮০ কোটি টাকা রাজ্য

অভিজিৎ দাস | ০৯ অক্টোবর ২০২৫ ১৮ : ৪৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫-২৬ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গকে দিল কেন্দ্র। নতুন অর্থবর্ষের তিনমাস কেটে গেলেও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা কেন্দ্র আটকে রেখেছে বলে অভিযোগ ছিল এতদিন। নানা অজুহাত দেখিয়ে রাজ্যের প্রাপ্য অর্থ (চলতি অর্থবর্ষের) এই টাকা কেন্দ্র আটকে রেখেছিল। অবশেষে এই তহবিলের ৬৮০.৭১ কোটি টাকা কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে বাংলাকে। ত্রিস্তরীয় পঞ্চায়েতের একাধিক পরিকাঠামো নির্মাণে এই টাকা ব্যবহার করা হবে। রাজ্য যোগ্যতা অর্জন করতে পারিনি বলে চলতি অর্থবর্ষের এই টাকা কেন্দ্র আটকে রেখেছিল। রাজ্যকে সেই জন্য এক কোটি টাকা পেনাল্টিও দিতে হয়েছে।

বৃহস্পতিবার প্রেস ইনফরমেশন ব্যুরো একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ভারত সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রামীণ স্থানীয় সংস্থা (RLB) / পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান (PRI) এর জন্য পঞ্চদশ অর্থ কমিশন (XV-FC) এর অধীনে নির্ধারিত নয় এমন খাতে (মৌলিক) অনুদানের প্রথম কিস্তি হিসেবে ৬৮০.৭১ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে যোগ্য ৩,২২৪টি গ্রাম পঞ্চায়েত, ৩৩৫টি ব্লক পঞ্চায়েত এবং ২১টি জেলা পরিষদের জন্য ৬ অক্টোবর এই অনুদান প্রদান করা হয়েছিল।

পূর্ববর্তী ২০২৪-২৫ অর্থবর্ষ এবং চলতি অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে মোট ৪,১৮১.২৩ কোটি টাকা সুপারিশ করা হয়েছিল এবং বরাদ্দ দেওয়া হয়েছিল, যার মধ্যে ২,০৮২.১৩ কোটি টাকা মুক্ত অনুদান হিসেবে এবং ২,০৯৯.১০ কোটি টাকা আবদ্ধ অনুদান হিসেবে ছিল। এই বরাদ্দ রাজ্যের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির মাধ্যমে তৃণমূল পর্যায়ের শাসনব্যবস্থা এবং পরিষেবা প্রদানকে শক্তিশালী করার জন্য ভারত সরকারের প্রতিশ্রুতির অংশ।

আরও পড়ুন: বন্যায় বড়সড় পরিবর্তন, বদলে গেল উত্তরবঙ্গের গন্ডারের চরিত্র, চিন্তার ভাঁজ আধিকারিকদের কপালে

বেতন এবং স্থাপনা খরচ বাদ দিয়ে পঞ্চদশ অর্থ কমিশনের নির্ধারিত নয় (আন-টায়েড) এমন খাতে গ্রামীণ স্থানীয় সংস্থাগুলিকে সংবিধানের একাদশ তফসিলের ২৯টি বিষয়ের জন্য অবস্থান-নির্দিষ্ট উন্নয়ন চাহিদা পূরণের নমনীয়তা প্রদান করে। এই তহবিলগুলি রাস্তা এবং ফুটপাত নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ, এলইডি এবং সৌর রাস্তার আলো, গ্রামের খেলার মাঠ, পরিবেশ সুরক্ষা, আয়বর্ধক কার্যক্রম, ডিজিটাল সংযোগ, শ্মশান রক্ষণাবেক্ষণ ইত্যাদি উদ্যোগগুলির জন্য বরাদ্দ করা হয়। অন্যদিকে, সুনির্দিষ্ট খাতে (টায়েড ফান্ড) অনুদানগুলি অপরিহার্য পরিষেবাগুলির জন্য বরাদ্দ। যার মধ্যে রয়েছে স্যানিটেশন এবং খোলা মলত্যাগ মুক্ত (ODF) অবস্থা রক্ষণাবেক্ষণ, পানীয় জল সরবরাহ, বৃষ্টির জল সংগ্রহ, জলের পুনর্ব্যবহার, ঝড়ের জল নিষ্কাশন, জমা জলের নিকাশি ব্যবস্থাপনা ইত্যাদি। অর্থ কমিশনের বরাদ্দের ৬০% খরচ করতে হয় সুনির্দিষ্ট খাতে (টায়েড ফান্ড)। তার মধ্যে থাকে পানীয় জল সরবরাহ, জল পরিশোধনের পরিকাঠামো নির্মাণ, কঠিন-তরল-প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো এবং শৌচাগার নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ। ৪০% অর্থ বরাদ্দ থাকে নির্ধারিত নয় (আন-টায়েড) এমন খাতে। 

২০২৫-২৬ অর্থবর্ষ শেষ হয়ে গেলে কেন্দ্রীয় সরকার আর পঞ্চদশ অর্থ কমিশনের টাকা রাজ্যকে দিতে পারবে না। এর ফলে রাজ্য কেন্দ্রের কাছে বার বার আবেদন জানায়। এই টাকা রাজ্যের কোষাগারের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ কেন্দ্রের আর্থিক সহায়তা না পেলে, রাজ্যের উন্নয়নমূলক কাজগুলি ব্যাহত হতে পারে।  ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যে অর্থ কমিশনের মোট ১০,৩২০ কোটি টাকা পাওয়ার কথা রাজ্যের। 

আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, ২০২৬-র ১ এপ্রিল থেকে ষোড়শ অর্থ কমিশনের কাজ শুরু করার কথা। গত ফেব্রুয়ারিতে অর্থ কমিশনের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগের তুলনায় আরও বেশি অর্থের দাবি করেছিলেন (বিজেপিশাসিত-সহ একাধিক রাজ্য একই দাবি করেছিল) অর্থ কমিশনের থেকে। যা বিবেচনায় রাখার আশ্বাসও দিয়েছেন অর্থ কমিশনের আধিকারিকেরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া