শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৯ অক্টোবর ২০২৫ ১৮ : ৩০Arya Ghatak
বিভাস ভট্টাচার্য: ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছে উত্তরবঙ্গের জনপদ। জল ঢুকে মানুষের সঙ্গে ভাসিয়ে নিয়ে গিয়েছে বন্যপ্রাণীদেরও। আশ্রয় খুঁজতে বন্যপ্রাণীরা কেউ ছুটে এসেছে লোকালয়ে আবার কেউ গিয়েছে ভেসে। জলের তোড়ে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এমনকী জলে ডুবে মৃত্যুর পর ভাসতে ভাসতে গন্ডারের দেহ চলে গিয়েছে প্রতিবেশী বাংলাদেশেও। বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, সাম্প্রতিক এই বন্যায় বন্যপ্রাণীদের মধ্যেও এসেছে স্বভাবের পরিবর্তন।
রাজ্য বনদপ্তরের প্রধান সচিব এবং বনবল শীর্ষ (হেড অফ ফরেস্ট ফোর্স) দেবল রায় বলেন, 'এই বন্যায় অন্যতম যে বিষয়টি আমাদের নজরে এসেছে সেটা হল গন্ডারের স্বভাবে পরিবর্তন। দেখা যাচ্ছে গন্ডার জলের কাছে যেতে ভয় পাচ্ছে।' গন্ডার সাধারণত ডোবা বা কাদায় নেমে গড়াগড়ি করতে পছন্দ করে। প্রয়োজনে নদী পার হয়ে এক জায়গা থেকে অন্য জায়গাতেও চলে যায়। কিন্তু রাজ্য বনদপ্তরের প্রধান সচিবের কথায় তারা এখন জলের কাছে যেতেই ভয় পাচ্ছে। রাজ্যের প্রাক্তন বনবল শীর্ষ রবিকান্ত সিনহা এবিষয়ে জানিয়েছেন, 'গন্ডার কাদা বা জল পছন্দ করলেও খরস্রোতা নদী বা বেশি জল সাধারণত এড়িয়েই চলে। ওরা তখনই নদী পার হয় যখন নদীতে জল খুব একটা বেশি থাকে না। ফলে বিষয়টি নিয়ে অবশ্যই গভীর পর্যবেক্ষণ প্রয়োজন।' বন্যায় গন্ডারের সঙ্গে হাতি বা হরিণ সমস্যায় পড়লেও এই প্রাণীদের ক্ষেত্রে এরকম কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়নি বলেই রাজ্যের বনবল শীর্ষ জানিয়েছেন।
একদিকে যেমন গন্ডারের মধ্যে এই পরিবর্তন এসেছে তেমনি জলে ভেসে জঙ্গলে এসেছে প্রচুর পলিমাটি। যা জঙ্গলের উপকার করবে বলেই জানিয়েছেন বনদপ্তরের প্রধান সচিব। তাঁর কথায়, এর ফলে জঙ্গলে ঘাস বা অন্যান্য উদ্ভিদের বৃদ্ধির পক্ষে সহায়ক হবে। তবে আরেকটি যে বিষয় নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন সেটা হল ভুটান থেকে নদীতে ভেসে আসা কাঠের বড় বড় অংশ নিয়ে। নদীতে ভেসে যাওয়ার সময় এই কাঠের ধাক্কায় বেশ কিছু বন্যপ্রাণীর আঘাত লেগেছে বলেই তিনি মনে করছেন। এবিষয়ে পূর্ণাঙ্গ খোঁজখবর চলছে বলেই তিনি জানান।
আরও পড়ুন: এবার মহিলা জঙ্গি তৈরি করতে নতুন নারী ব্রিগেড গড়ল জইশ-ই-মহাম্মদ! নেত্রী মাসুদ আজহারের বোন
সাম্প্রতিক এই ভয়াবহ বৃষ্টির জেরে কার্যত তছনছ হয়ে গিয়েছে গোটা উত্তরবঙ্গের একাধিক এলাকা। বন্যা এবং তার জেরে ধস, যার জেরে জায়গায় জায়গায় প্রাণ হারিয়েছেন সেখানকার বাসিন্দারা। ধসের পাশাপাশি বন্যাপ্রাণীর আক্রমণেও প্রাণ গিয়েছে সাধারণ মানুষের। কোচবিহারে বন্য শূকরের আক্রমণে প্রাণ গিয়েছে দুই ব্যক্তির। যদিও বনদপ্তরের তরফে পরিস্থিতি মোকাবিলায় সঙ্গে সঙ্গে হাতির সাহায্যে ওই শূকরটি খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করেন বনকর্মীরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার