রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৯ অক্টোবর ২০২৫ ১৬ : ১১Riya Patra
প্রকাশ মণ্ডল
ফের খুলে যাচ্ছে জঙ্গলের দরজা। শুক্রবার থেকেই জলদাপাড়া অভয়ারণ্যের ভিতরে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। করতে পারবেন হাতি ও কার সাফারি। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন জলদাপাড়া অভয়ারণ্যের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) প্রবীণ কাশোওয়ান।
সম্প্রতি অতিবৃষ্টির জেরে জলমগ্ন হয়ে যায় সমগ্র উত্তরবঙ্গ। স্থানীয় বৃষ্টির জলের সঙ্গে যোগ হয় পার্শ্ববর্তী রাজ্য সিকিম এবং পার্শ্ববর্তী দেশ ভুটানের জল। ক্ষতিগ্রস্ত হয় প্রচুর মানুষ। একইরকম ভাবে ক্ষতিগ্রস্থ হয় ডুয়ার্সের বনাঞ্চল। জানা গিয়েছে, ঘটনায় জলদাপাড়া ও গরুমারা জঙ্গলে মৃত্যু হয় দুটি গন্ডারের। জঙ্গলের ভেতরে জল জমে থাকায় ডুয়ার্সের সমস্ত জঙ্গলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেন রাজ্য বনদপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। বলতে গেলে এরপরেই বন্ধ হয়ে যায় ডুয়ার্সের পর্যটন। কারণ, ডুয়ার্সে ঘুরতে আসার পিছনে একটি বড় কারণ হল সেখানকার পাহাড়, নদীর সঙ্গে বনাঞ্চল। যেখানে যাওয়ার জন্য পর্যটকরা মুখিয়ে থাকেন। তবে বন্যা পরিস্থিতিতে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে জল না থাকায় একদিন পরেই সেই বনাঞ্চল পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু বন্ধ থাকে জলদাপাড়া অভয়ারণ্য।
আরও পড়ুন: বেলা বাড়তেই আকাশ কালো, কিছুক্ষণেই তুমুল ঝড়-জল শুরু হবে এই তিন জেলায়, এখনই সতর্ক হোন
ঘটনায় ক্ষতির মুখে পড়তে হয়েছিল পর্যটক থেকে শুরু করে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ীদের। জঙ্গল বন্ধ থাকায় প্রচুর পর্যটক বুকিং বাতিল করে ঘরে ফিরে যান। আগাম বুকিং বাতিল করে টাকা ফেরত চাইতে শুরু করেন পর্যটকরা । এক কথায় স্তব্ধ হয়ে যায় ডুয়ার্সের পর্যটন।
অবশেষে দীর্ঘ পাঁচদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকেই খুলে যাচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। অভয়ারণ্যের ভেতরে বন্যাপ্রাণ ও জঙ্গলের পরিবেশ খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর। একই সঙ্গে উল্লেখ্য, বৃহস্পতিবার থেকেই আংশিক খুলে যাচ্ছে গরুমারা জঙ্গল। শুক্রবার থেকে সেটিও খুলে যাবে সামগ্রিকভাবে।
এই বিষয়ে জলাদাপাড়া অভয়ারণ্যের ডেপুটি ফিল্ড অফিসার প্রবীণ কাশওয়ান জানান, 'ডুয়ার্সে বন্যা পরিস্থিতির ফলে একটি গন্ডারের মৃত্যু হয়। জলাদাপাড়া অভয়ারণ্যের চারটি গণ্ডার তোর্ষা নদীতে ভেসে যায়। পরবর্তী সময়ে সবগুলি গণ্ডার জঙ্গলে ফিরিয়ে আনা হয়েছে। জঙ্গলের ভিতরে থাকা অন্যান্য বন্যা প্রাণীদের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। জঙ্গলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করার পরেই জঙ্গল খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই জলদাপাড়া জঙ্গল স্বাভাবিক ছন্দে ফিরবে।পর্যটকরা জলাদাপাড়া জঙ্গলে ফের সাফারি করতে পারবেন।'
রবিবার ৫ অক্টোবর সকাল থেকে তোর্ষা নদীর জলে ভেসে যায় আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ এলাকা। ভুটান পাহাড় থেকে নেমে আসা জলস্রোতে ভেসে যায় গরু বাছুর থেকে শুরু করে জলদাপাড়া জঙ্গলের বন্যপ্রাণ। জঙ্গলের ভেতরে জল ঢুকে বাস্তুচ্যুত করে দেয় সেখানকার বন্যপ্রাণীদের। জলের জন্য একটি গন্ডারের মৃত্যু হয়। একটি গণ্ডার জলে ভেসে কোচবিহার জেলায় চলে যায়। প্রচুর হরিণ তোর্ষা নদীর মাঝে আটকে পরে। জঙ্গলে ভেতর জলে ভেসে আসে পলিমাটি। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে থাকা প্রাণীরা আতঙ্কে জঙ্গল থেকে বেরিয়ে পড়ে। বেশ কিছু প্রাণী লোকালয়ে চলে আসে। জঙ্গল লাগোয়া বেশ কয়েকটি রিসর্টে পর্যটকরা আটকে পড়েন। এরপর বনদপ্তর ও প্রশাসন যৌথভাবে উদ্যোগ নিয়ে তাঁদের উদ্ধার করে। ঘটনাস্থলে যান বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তিনি সাময়িক পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। দীর্ঘ প্রায় পাঁচদিন পর জঙ্গলের পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপরেই রাজ্য বনদপ্তরের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় জঙ্গলের দরজা পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়ার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার