বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৯ অক্টোবর ২০২৫ ১২ : ৩০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণের ঘটনায় গ্রেপ্তার করা হল আরও দুই অভিযুক্তকে। ধৃতরা সাহানুর আলম এবং তোফায়েল হোসেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলার নাগরাকাটার খয়েরবাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরও দুই অভিযুক্তকে বুধবার আলিপুরদুয়ার থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বৃহস্পতিবার এই গ্রেপ্তারির পর আপাতত এই মামলায় এখনও পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার মোট ৪ জন। যদিও একটি সূত্র জানায়, বুধবার আলিপুরদুয়ার থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ করে ওইদিন রাতেই খয়েরবাড়িতে অভিযান চালিয়ে এই দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে বন্যা দুর্গাতদের ত্রাণ দিতে গিয়ে মঙ্গলবার কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও আক্রান্ত হয়েছিলেন ভারত-ভুটান সীমান্তের বিত্তিবাড়ি গ্রামে। ওই ঘটনায় পাঁচ জনের নামে কুমারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তদন্তে নেমে বুধবার গভীররাতে আশুতোষ মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার বন্যার জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গের বামনডাঙা চা বাগানে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। বিক্ষোভ চলাকালীন খগেন গুরুতর আহত হন। অভিযোগ, লাঠি, জুতো নিয়ে খগেন এবং শঙ্করের উপর চড়াও হয়েছিলেন কয়েকশো মানুষ। ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় শঙ্করকে। ঘটনাস্থল থেকে যখন তাঁরা বেরিয়ে যাচ্ছিলেন তখন নদী থেকে পাথর তুলে তাঁদের গাড়ি লক্ষ করে ছোড়া হয় বলেও অভিযোগ। তাতেই মুখে আঘাত পান খগেন। লেগেছে বাঁ চোখের নীচে। আঘাতের সঙ্গে সঙ্গেই গলগলিয়ে রক্ত ঝড়তে থাকে খগেনের মুখ থেকে। বাসিন্দাদের বলতে শোনা যায়, পাঁচ বছর পর আজ কেন খোঁজ নিতে এসেছেন? চিকিৎসার জন্য খগেনকে নিয়ে দ্রুত এলাকা ছাড়েন শঙ্কর।
আরও পড়ুন: এত টাকার লোভ! বিয়ের ৪ মাস পর স্ত্রীকে নৃশংসভাবে খুন, বিছানার তলায় লুকিয়ে পালালেন স্বামী
জানা গিয়েছে এই ঘটনার আগে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাঁদের সেই প্রয়াস কাজে আসেনি। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। মারমুখী হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে দুই নেতাই গাড়িতে উঠে পড়েন। দুই নেতার সঙ্গের দেহরক্ষীরা আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। আহত খগেন মুর্মুকে প্রথমে নিয়ে যাওয়া হয় চালসা মঙ্গলবাড়ির একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়িতে।

গোটা ঘটনার জন্য বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা হলেও ঘাসফুল শিবিরের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। জেলা তৃণমূল নেত্রী মহুয়া গোপের দাবি ছিল, 'রবিবার এই জেলায় যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা নিয়ে বিজেপির সাংসদ বা বিধায়করা কেউ আসেননি। আজ কারা রাজনীতি করতে এসেছেন সেটা মানুষ বুঝতে পেরেছেন।'
অন্যদিকে সাংসদ ও বিধায়কের উপর হামলায় তৃণমূলের দিকে অভিযোগ ওঠায় দলের প্রাক্তন সাংসদ ও নেতা কুণাল ঘোষ জানিয়েছিলেন, 'এটা নিয়ে একটা বিকৃত প্রচার চলছে। দল কোনও অবস্থাতেই এই ধরনের হামলা সমর্থন করে না। কিন্তু এদিনের ঘটনা বিজেপি নেতাদের কর্মফল। তাঁরা মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না। মানুষের উন্নয়নে বাধা দেয়। যেখানে তৃণমূল কর্মীরা দুর্গত এলাকায় উদ্ধার ও ত্রাণের কাজে ব্যস্ত সেখানে বিজেপির নেতারা গিয়েছিলেন ছবি তুলতে। তাঁরা কিন্তু ত্রাণের কাজে যাননি। ফলে সেখানকার মানুষ ক্ষিপ্ত হয়েছেন বলে খবর।' বন্যা পরিস্থিতির মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে গিয়ে নিজে খগেনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার