বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৯ অক্টোবর ২০২৫ ০৮ : ৩৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরের শুরুতেও বৃষ্টি থামার লক্ষণ নেই। ভারী বৃষ্টির দাপট কমলেও, নিত্যদিন কয়েক পশলা বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। দিন কয়েক আগেই উত্তরবঙ্গ প্রকৃতির রুদ্রমূর্তিতে তছনছ হয়ে গেছে। বন্যার কবলে এখনও বিস্তীর্ণ এলাকা। মৃত্যুমিছিল জারি। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। যদিও আপাতত বৃষ্টির দাপট কমেছে। রোদের দেখাও পাওয়া গেছে। কিন্তু আর কতদিন বাংলায় বৃষ্টির জেরে ভোগান্তি পোহাতে হবে? অবশেষে জানাল হাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ বাংলাদেশের কাছে একটি ঘূর্ণাবর্ত। যার কারণে বাংলায় আরও কিছুদিন বৃষ্টি চলবে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে।
এছাড়াও নদিয়া, মুর্শিদাবাদ-সহ অন্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায়।
অন্যদিকে উত্তরবঙ্গেও ১৫ অক্টোবর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে। বর্তমানে বাংলার কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলায় চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির দাপট কমবে। শুক্রবারে আবারও বৃষ্টির দাপট বাড়তে পারে। চলতি সপ্তাহান্তের পর বাংলার আবহাওয়া আবারও বদলে যাবে।
হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকতে পারে। তবে আপাতত গোটা দেশেই বৃষ্টির সম্ভাবনা কমছে ধীরে ধীরে। চলতি সপ্তাহান্তে একাধিক রাজ্যের পাশাপাশি বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে।
১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও চলতি সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। এ বছর রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে। এরপরই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার