বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৮ অক্টোবর ২০২৫ ১৭ : ৪৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ‘পুষ্পা’ সিনেমার দৃশ্যটি মনে আছে। পাহাড়ের কোলে জঙ্গলের ভিতরে লুকিয়ে রাখা কোটি কোটি টাকার লালচন্দনের কাঠ পুলিশের হাত থেকে বাঁচাতে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলেন নায়ক অল্লু অর্জুন। সেই দৃশ্য দেখা গিয়েছে রবিবার উত্তরবঙ্গের হড়পা বানে। কয়েকদিন আগে উত্তরাখণ্ডের হড়পা বানেও নদীর জলে লাখো লাখো গাছের গুড়ি ভেসে আসতে দেখা গিয়েছিল। পুষ্পা সিনেমায় কোটি টাকার সম্পদ নায়ক কায়দা করে বাঁচিয়ে ফেলেছিলেন। উত্তরাখণ্ডে গাছের গুঁড়ি কেউ তুলতে পেরেছিলেন কি না জানা নেই। কিন্তু উত্তরবঙ্গের মানুষের জন্য এই শনিবারের বিপর্যয় আশীর্বাদ রূপে হাজির হয়েছে।
প্রবল বর্ষণ এবং হড়পা বানে বহু ফসল নষ্ট হয়েছে। নানা ভিডিওয় দেখা গিয়েছে লক্ষ লক্ষ গাছের গুঁড়ি ভেসে আসছে নদীর জলে। তোর্সার জলে ভেসে আসা সেই গাছের গুঁড়ি নদীর তীরে বসবাসকারী বহু মানুষকে রাতারাতি লাখপতি করে দিয়েছে। বন্যার জলে কোথাও পাইন, কোথাও সেগুন আবার কোথাও বহু মূল্যবান গাছ ভেসে এসেছে। এই দৃশ্যে অভ্যস্ত নন কোচবিহারের বাসিন্দারা। তাঁরা দেখছেন কিলোমিটার পর কিলোমিটার জুড়ে ভাসছে গাছ। কোচবিহার জেলার বেশিরভাগ বন্যার্তরা যখন নিরাপদ আশ্রয়ের সন্ধানে ব্যস্ত, তখন কারিশাল, ফাঁসির ঘাট, হরিণ চাওড়া এবং ঘুঘুমারি গ্রামের একদল মানুষ তাদের জীবনের ঝুঁকি নিয়ে তোর্সা নদীর জলে ভেসে যাওয়া কাঠ সংগ্রহ করছেন।

প্রাণের ঝুঁকি নিয়েও সেই সব কাঠের গুঁড়ি সংগ্রহ করতে অনেকে নদীর তীরে ঝাপিয়ে পড়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেকে সেই গুঁড়ি সংগ্রহ করতে গিয়ে তলিয়ে গিয়েছেন। অনেকের চাষের জমিতে প্রবল স্রোতে গাছের গুঁড়ি ঢুকে পড়েছে। সেখান থেকে সংগ্রহ করা গাছের গুঁড়ি বিক্রি হচ্ছে লক্ষ লক্ষ টাকায়। যেমন কথায় রয়েছে, মরা হাতি দাম লাখ টাকা। রীতিমতো আর্থ মুভার দিয়ে ট্রাক্টরে তোলা হচ্ছে বড় বড় গুঁড়ি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই দৃশ্য।
এই বিপুল পরিমাণ গাছের গুঁড়ি কোথা থেকে এল সে সম্পর্কে বনদপ্তর জানিয়েছে, ভুটানের ফুন্টশোলিংয়ে ভুটান সরকারের একটি কাঠের গুদাম বন্যায় ভেসে গিয়েছে। সেই কারণে এত বিপুল পরিমাণ কাঠ জলের স্রোতে ভেসে চলে এসেছে।
হরিণ চাওড়ার বিউটি বিবি বলেন, “রান্নার গ্যাসের দাম বৃদ্ধির কারণে, আমরা কাঠের উনুনে রান্না করি। আমাদের পরিবারের সদস্যরা তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে তোর্সায় ভাসমান কাঠ সংগ্রহ করছেন যাতে আমরা জ্বালানি কাঠ মজুদ করতে পারি।” তিনি জানিয়েছেন, তাঁর স্বামী এবং দেওর এখন পর্যন্ত ১৫টি গাছের গুঁড়ি সংগ্রহ করেছেন।
ঘুঘুমারির স্বপন দাস বলেন, “আমিগত ১৫-২০ বছর ধরে বন্যার জলে ভেসে যাওয়া গাছের গুঁড়ি সংগ্রহ করছি। কিন্তু এবারের মতো এত গাছের গুঁড়ি আগে কখনও দেখিনি।”
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এত বেশি পরিমাণে কাঠ ভেসে আসবে তাঁরা ভাবতেও পারেননি। বহু বন্যা দেখেছেন, তবে এই ধরনের পরিস্থিতি কখনও দেখেননি। সেই কাঠ সংগ্রহ করতে বেশ কয়েকজন জলে তলিয়ে গিয়েছে। তবে যারা ওই কাঠ সংগ্রহ করতে পেরেছে, সেগুলির দাম এখন বেশ ভাল বলেই জানা গিয়েছে। এবং কাঠের ব্যবসায়ীরা সেই কাঠ কিনতে রীতিমতো ভিড় জমিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার