রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০৮ অক্টোবর ২০২৫ ১৭ : ১৭Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: দাঁতের যন্ত্রণা বা ক্যাভিটির সমস্যায় ভোগেননি, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। দাঁতের ক্ষয় রোধ করতে নিয়মিত ব্রাশ করা, ফ্লস করা বা দন্ত চিকিৎসকের কাছে যাওয়া, চেষ্টার কসুর থাকে না। কিন্তু এ বার হয়তো এই সব ঝঞ্ঝাট থেকে মিলতে পারে চিরস্থায়ী মুক্তি। সৌজন্যে, জৈবপ্রযুক্তি জগতের এক যুগান্তকারী আবিষ্কার- ন্যানো-ভ্যাকসিন বা ন্যানো টিকা। বিজ্ঞানীরা এমন এক টিকা তৈরি করেছেন, যা মানব সভ্যতার সবচেয়ে পুরোনো সমস্যাগুলির অন্যতম দন্তক্ষয়কে গোড়া থেকে নির্মূল করার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: পুরুষরা অন্তর্বাস কিনছেন? না একটিই দিনের পর দিন পরছেন? সেটাই বলে দিতে পারে অর্থনীতির অবস্থা! কীভাবে?
ভাবুন তো, এমন এক টিকা যা শরীরে প্রবেশ করে ‘পথনির্দেশিত ক্ষেপণাস্ত্রের’ মতো সরাসরি শত্রু ব্যাকটিরিয়াকে খুঁজে বার করে নিষ্ক্রিয় করে দেবে। বিজ্ঞানীরা ঠিক এমনটাই সম্ভব করেছেন। ন্যানো-কণা, অর্থাৎ এক মিটারের একশো কোটি ভাগের এক ভাগ আকারের কণা ব্যবহার করে তৈরি এই টিকা দাঁতের ক্ষয় সৃষ্টিকারী মূল ব্যাকটিরিয়া, ‘স্ট্রেপটোকক্কাস মিউটান্স’-এর বিরুদ্ধে শরীরের প্রতিরোধ ক্ষমতাকে জাগিয়ে তোলে।
সাধারণ টিকার মতো শুধু বিশেষ পদার্থ শরীরে প্রবেশ করানোই নয়, এই ন্যানো-টিকা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে শরীরের প্রতিরোধ কোষগুলিতে সরাসরি মূল অ্যান্টিজেন পৌঁছে দেয়। এর ফলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা দ্রুত, শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী ভাবে দাঁতের ক্ষয়কারী ব্যাকটিরিয়ার বিরুদ্ধে সুরক্ষা বলয় তৈরি করে। এটিকে মুখগহ্বরের জন্য একটি স্বয়ংক্রিয় ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ বা আগাম সতর্কবার্তা ব্যবস্থা বলা যেতে পারে।
এই ন্যানো-টিকাগুলি মূলত পিএলজিএ (পলি-ল্যাকটিক-কো-গ্লাইকোলিক অ্যাসিড)-এর মতো উপাদান দিয়ে তৈরি। এই উপাদানগুলি শুধু যে জৈববিয়োজ্য (বায়োডিগ্রেডেবল) এবং সম্পূর্ণ নিরাপদ তাই নয়, এগুলি থেকে নিয়ন্ত্রিত মাত্রায় অ্যান্টিজেন নির্গত করাও সম্ভব, যা টিকার কার্যকারিতা বহু গুণ বাড়িয়ে দেয়।
ইতিমধ্যেই জীবজন্তুর উপর এর পরীক্ষা সফল হয়েছে। টিকা দেওয়ার পর তাদের লালারসে উচ্চ মাত্রায় ‘ইমিউনোগ্লোবিউলিন এ’ (আইজি এ) এবং রক্তে ‘ইমিউনোগ্লোবিউলিন জি’ (আইজি জি) অ্যান্টিবডির খোঁজ মিলেছে। এই অ্যান্টিবডিগুলি হল শরীরের ‘প্রতিরক্ষা বলয়ের সৈনিক’, যারা দাঁতের উপর ব্যাকটিরিয়া বসার আগেই তাদের নিষ্ক্রিয় করে দেয় এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করে।
গবেষকদের আশা, এই প্রযুক্তি খুব শীঘ্রই ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ বা মানবদেহে পরীক্ষার পর্যায়ে প্রবেশ করবে এবং বিশ্বের প্রথম সর্বজনীন অ্যান্টি-ক্যাভিটি টিকা হিসাবে কাজ করবে।
এক বার কল্পনা করুন- শৈশবে দেওয়া একটি মাত্র টিকা দাঁতকে বছরের পর বছর সুরক্ষা দেবে। বারে বারে ব্রাশ করা বা বিপুল খরচে দাঁতের চিকিৎসা করানোর প্রয়োজন হয়তো আর থাকবে না। যদিও অনেকটা পথ চলা এখনও বাকি, তবে ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক। এমন এক বিশ্বের স্বপ্ন দেখছেন বিজ্ঞানীরা, যেখানে শিশুদের অমলিন হাসি শৈশব থেকেই সুরক্ষিত থাকবে ন্যানো-টিকার দৌলতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ