বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৮ অক্টোবর ২০২৫ ১৬ : ০৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: শনিবার ভোররাতে প্রবল বৃষ্টি এবং ভুটানের নদী থেকে নেমে আসা জলে সৃষ্ট হড়পা বানে বিধ্বস্ত উত্তরবঙ্গ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিরিক। সেখানকার দুধিয়া সেতু ভেঙে গিয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির বিস্তীর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে ডুয়ার্সের পর্যটন ব্যবসাও। বন্যা পরিস্থিতির কারণে ডুয়ার্সের বনাঞ্চলে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাতি সাফারির বুকিং বাতিল করেছে বনদপ্তর। বাতিল হচ্ছে একের পর এক বুকিং। এই পরিস্থিতিতে মাথায় হাত ব্যবসায়ীদের। পর্যটনের মরসুমে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কমপক্ষে ৪০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা তাঁদের। ব্যবসায়ী সংগঠনের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
শনিবার ভোরে কয়েক ঘণ্টার বৃষ্টিতে প্লাবিত হয়ে যায় পাহাড় থেকে সমতল। বন্যার জস এবং কাদামাটিতে ক্ষতিগ্রস্ত বহু হোটেল এবং রিসর্ট। ক্ষতিগ্রস্ত ডুয়ার্সের পর্যটন ব্যবসা। প্লাবনে জঙ্গল বন্ধ থাকায়, ইতিমধ্যেই প্রচুর পর্যটক ডুয়ার্স থেকে ফিরে গিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য জঙ্গল বন্ধ হওয়ায় পর্যটক ও পর্যটন ব্যবসায়ী সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
জলদাপাড়ার উপর দিয়ে বয়ে গিয়েছে শিলামারা নদী। এর একদিকে অভয়ারণ্যের এবং অন্যদিকে অনেক হোম স্টে এবং রিসর্ট রয়েছে। ছবির মতো সুন্দর জায়গাটি পর্যটকদের বেশ পছন্দের। কিন্তু রবিবার থেকে সেই জায়গা চেনা যাচ্ছে না। জল নামার পর দেখা যাচ্ছে কাদামাটির ভরে গিয়েছে গোটা এলাকা। ডুয়ার্সের অর্থনীতি মূলত চা, কাঠ এবং পর্যটনের উপর নির্ভরশীল। এই মুহূর্তে চা এবং পর্যটন শিল্প কার্যত মুখ থুবড়ে পড়েছে। ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে চলেছেন দিশেহারা ব্যবসায়ীরা।

আলিপুরদুয়ার জেলা ট্যুরিজম আসোসিয়েশনের সম্পাদক মানব বক্সী জানিয়েছেন, প্রবল ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা। ভুটান থেকে নেমে আসা জলে হোটেল, রিসর্টগুলির প্রভূত ক্ষতি হয়েছে। পর্যটকরা বুকিং বাতিল করছেন। কমপক্ষে ৪০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় সাহায্য ছাড়া ঘুরে দাঁড়ানো মুশকিল।
সোমবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে ডুয়ার্সের বনাঞ্চলে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত বনমন্ত্রী বিরবাহা হাঁসদা। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। সেই নির্দেশের প্রেক্ষিতে জলদাপাড়া টুরিস্ট লজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জহরলাল সাহা বলেন, “তিন মাস বন্ধ থাকার পর পুজোর সময় পর্যটন ব্যবসার মোক্ষম সময়। এই সময় দূরদূরান্ত থেকে পর্যটকরা ডুয়ার্সে প্রকৃতির আনন্দ নিতে ছুটে আসেনি। কিন্তু পুজো শেষ হতে না হতেই উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। প্লাবিত হয়ে যায় জঙ্গল-সহ বিস্তীর্ণ এলাকা। জঙ্গলের ভিতরে জল জমে থাকায় ঘুরতে পারছেন না পর্যটকরা। অনেক পর্যটক নিজেদের বুকিং বাতিল করে ফিরে গিয়েছেন। অনির্দিষ্টকালের জন্য বনাঞ্চল বন্ধ হয়ে যাওয়ায়, আগাম বুকিং বাতিলের জন্য পর্যটকরা ফোন করতে শুরু করে দিয়েছেন। বুকিংয়ের টাকা ফেরত চাইছেন। ফলে পর্যটনের ভরা মরশুমে ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা। সরকারকে আবেদন করব, দ্রুত বনাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করে পর্যটকদের জন্য জঙ্গল খুলে দিক। নইলে ডুয়ার্সের পর্যটন ভেঙে পড়বে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার