সোমবার ১৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উৎসবের মরসুমে নর্থব্রুক জুটমিলে অচলাবস্থা! 

নিজস্ব সংবাদদাতা | | Editor: Sourav Goswami ০৮ অক্টোবর ২০২৫ ১৫ : ১৮Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: হুগলির চাঁপদানীর নর্থব্রুক জুট মিলে শ্রমিক অসন্তোষের জের,অস্থায়ী ভাবে মজুরি বন্ধের নোটিশ দিলো মিল কর্তৃপক্ষ।
অচলাবস্থা কাটাতে আগামী ৯ অক্টোবর শ্রম দপ্তরে বৈঠক। নর্থব্রুক জুট কোম্পানি লিমিটেডে গত কয়েকদিন ধরে শ্রমিক আন্দোলন চলছিল।শ্রমিক কমিয়ে কাজের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ তুলে আন্দোলন করছিল শ্রমিকদের একাংশ। এই জুট মিলে প্রায় দুই হাজার শ্রমিক কাজ করে।আর কয়েকদিন পর দিওয়ালী ছটপুজো। তার আগেই জুট মিলে অচলাবস্থায় সমস্যায় পরবে শ্রমিকরা।

আরও পড়ুন: রাতভরের বৃষ্টিতে লণ্ডভণ্ড দার্জিলিং, মিরিক-সুখিয়াপোখরিতে মৃত্যুমিছিল, বাতিল বহু ট্রেন, একাধিক ট্রেন চলবে ঘুরপথে, জানুন আপডেট

মঙ্গলবার মিল কর্তৃপক্ষ নোটিস জারি করে অস্থায়ীভাবে শ্রমিকদের মজুরি প্রদান স্থগিত রাখার ঘোষণা করেছে। নোটিসে উল্লেখ করা হয়েছে যে “মূল গেট অবরোধের কারণে” তৈরি পণ্যের রফতানি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফলে কোম্পানি ভয়াবহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, বাইরের কয়েকজন মিলে অবৈধভাবে মিলের প্রধান ফটকে অবরোধ গড়ে তোলায় মিলের ভেতরে-বাইরে যাতায়াত বন্ধ হয়। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব নয় বলেই জানানো হয়েছে নোটিসে।

আরও পড়ুন: আজ ১৩ জেলায় তুমুল ঝড়বৃষ্টি, সপ্তাহান্তেই আবহাওয়ায় বিরাট স্বস্তি! বাংলা থেকে বর্ষা বিদায় কবে? জানাল হাওয়া অফিস

এই অচলাবস্থা গত ২৫ সেপ্টেম্বর থেকে চলছে। স্পিনিং বিভাগে শ্রমিক ছাঁটাই। গত দুই দিন ধরে জুটমিলের তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি কিশোর কেওট-এর নেতৃত্বে মিলগেটের সামনে ধারাবাহিক ধর্না চলছে। কিশোর কেওট বলেন, “মজুরি বন্ধ রাখা শ্রমিকদের প্রতি অবিচার। কর্তৃপক্ষ আলোচনার পথে না গিয়ে চাপ সৃষ্টি করছে।” যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে আন্দোলন আরও তীব্র হবে বলে জানিয়েছে শ্রমিকরা। তবে আলোচনার পথও খোলা থাকছে।শ্রমিক নেতা জানান,নিউ সেক্রেটারিয়েটে শ্রম দ্প্তরে ৯ তারিখ ত্রিপাক্ষিক বৈঠক হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া