বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রেমিকের সঙ্গে অষ্টমীতে ঠাকুর দেখতে বেরিয়েই সর্বনাশ, উত্তেজনাবর্ধক ওষুধ খাইয়ে নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ

Reporter: বিভাস ভট্টাচার্য | লেখক: অভিজিৎ দাস ০৮ অক্টোবর ২০২৫ ১৩ : ৩১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সমাজমাধ্যমে আলাপের পরেই জমে উঠেছিল প্রেম। মাত্র দেড় মাসের পরিচয়ে অষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরতে রাজি হয়ে গিয়েছিল নবম শ্রেণীর ছাত্রীটি। কিন্তু তার ভাগ্য সুপ্রসন্ন ছিল না। প্রেমিক এবং তাঁর বন্ধুদের লালসার শিকার হতে হল ওই ছাত্রীটিকে। নবম শ্রেণীর পড়ুয়ার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তের এক বন্ধুকেও। একজনকে এখনও খুঁজছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় নির্যাতিতা বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহাষ্টমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে প্রেমিক ও তাঁর দুই বন্ধুর দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে নবম শ্রেণীর এক ছাত্রী। গত ৩০ সেপ্টেম্বর মহাষ্টমীতে রাত ৮টা নাগাদ বারুইপুর-শাসন বালক সংঘের ঠাকুর দেখে বেরিয়ে বারুইপুর কামালগাজি বাইপাসে আসে নির্যাতিতা নবম শ্রেণীর ছাত্রীটি। মাস দেড়েক আগেই বারুইপুরের এক নাবালকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় নির্যাতিতা পড়ুয়ার। তারপর একে অপরের ফোন নম্বর দেওয়া-নেওয়া হয়। আর তারপর ফোনেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের ভরসায় অষ্টমীর রাতে বারুইপুর বাইপাস থেকে প্রেমিকের বাইকে ওঠে নির্যাতিতা ঠাকুর দেখবে বলে। তখন প্রেমিক ছাড়াও আরও একটি বাইকে প্রেমিকের দু’জন বন্ধু ছিল। সকলেই নাবালক।  বারুইপুর-শাসন বাইপাস থেকে সোজা বাইকে করে নির্যাতিতাকে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর কাটাখাল বাই পাশে নিয়ে যায় তার প্রেমিক। সেখানে নির্যাতিতাকে ঠান্ডা পানীয়ের সঙ্গে উত্তেজনা বর্ধনকারী ওযুধ খাওয়ানো হয় বলে অভিযোগ। তারপর বেগমপুর কাটা খাল বাইপাস থেকে উত্তরে যাওয়ার রাস্তা থেকে ভিতরের দিকে একটি নির্জন গলিতে ঢুকে নির্যাতিতাকে ধর্ষণ করে তার প্রেমিক, এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারের। সেই সময়কার ভিডিও তুলে নির্যাতিতা নাবালিকাকে ব্ল্যাকমেইল করে প্রেমিকের দুই বন্ধুও ধর্ষণ করে বলে অভিযোগ। 

আরও পড়ুন: ইচ্ছাকৃতভাবেই প্রতিনিধি দলকে আটকানো হয়েছে, পরিস্থিতি থেকে নজর ঘোরানোর চেষ্টা: কুণাল ঘোষ

অষ্টমীর রাতেই নির্যাতিতা নাবালিকাকে সীতাকুণ্ডুর কাছে তার আত্মীয়ের বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে যায় প্রেমিক। গত ১ অক্টোবর নবমীর সকাল থেকেই অসুস্থ হয়ে পড়েন নির্যাতিতা। নির্যাতিতার পরিবারের লোকজনকে খবর দেয় তার আত্মীয়রা। নবমীর দুপুরে নির্যাতিতাকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের লোকজন। 

গত ২ অক্টোবর নির্যাতিতার পরিবার বারুইপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে। ৩ অক্টোবর অভিযোগের ভিত্তিতে ওই নাবালক প্রেমিককে গ্রেপ্তার করে বারুইপুর থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ৪ অক্টোবর তার এক বন্ধুকে গ্রেপ্তার করে পুলিশ। এখনও অধরা তৃতীয় অভিযুক্ত। 

আরও পড়ুন: ৫ কিলোমিটার যেতে লাগছে ২৪ ঘণ্টা! ৪ দিন ধরে দিল্লি-কলকাতা হাইওয়ের দীর্ঘ যানজটে আটকে শতাধিক ট্রাক

নাবালক প্রেমিককে জুভেনাইল আদালতে তোলে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি ‘প্রেমিক’-এর বন্ধুকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে তৃতীয় অভিযুক্তকে ধরার চেষ্টা চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ। নির্যাতিতা নবম শ্রেণীর ছাত্রী এখনও বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া