বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | লাইনচ্যুত তেলের ট্রাঙ্কার, শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন, চরম ভোগান্তি নিত্যযাত্রীদের

পল্লবী ঘোষ | ০৮ অক্টোবর ২০২৫ ১২ : ১৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ লাইনে ট্রেন চলাচলে বিপত্তি‌। ওই লাইনে মালগাড়ির একটি তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এরপরই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। সমস্ত লোকাল ট্রেন দেরিতে চলছে। ট্রেনগুলিকে আঁকড়া, সন্তোষপুর থেকে শিয়ালদহ পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

 

জানা গিয়েছে, মালগাড়িটির ৬ নম্বর বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। লাইনচ্যুত বগিটিকে ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেটের কাছে বগিটি লাইনচ্যুত হয়েছে। তার পরেই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনার জেরে আপ-ডাউন লাইনের সব ট্রেন আকড়া, নুঙ্গি, সন্তোষপুর থেকে শিয়ালদহ পাঠিয়ে দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন: পিকনিকে তুমুল হুল্লোড়, নিমেষে সব শেষ! পরিবারের চোখের সামনে বাঁধের জলে তলিয়ে গেলেন ৭ জন

 

রেলের আধিকারিকরা ঘটনাস্থলে আছেন। বুধবার সকালে অফিস টাইমে এই ঘটনায় ওই শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। ঘটনার পর বেশ কিছুটা সময় কেটে গেলেও এখনও পর্যন্ত পুরোপুরিভাবে লাইন পরিষ্কার করা যায়নি বলেই জানা গিয়েছে। কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছে ওই লাইন। চূড়ান্ত দুর্ভোগে নিত্যযাত্রীরা। বেড়েছে উদ্বেগ। 

 

অনেকেই ট্রেনের দেরি দেখে সড়ক পথ ধরছেন। কেউ আবার অপেক্ষা করছেন স্টেশনেই। তবে এখনও পর্যন্ত কোনও ট্রেন বাতিলের খবর আসেনি। রেলের তরফে জানা যাচ্ছে, কাজ চলছে দ্রুত গতিতে। কিছু সময়ের মধ্যেই লাইনচ্যুত বগিটিকে তুলে ফেলা সম্ভব হবে। পরিষ্কার হয়ে যাবে লাইন। তবে ঠিক কী কারণে বগিটি লাইনের বাইরে বেরিয়ে গেল তা এখনও স্পষ্ট নয়। রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া