বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | স্ত্রী'র উদ্দাম পরকীয়া সইতে পারেননি, করাত দিয়ে তাঁর গলা কেটে নিজেও আত্মঘাতী যুবক, হাড়হিম কাণ্ড বেলডাঙায়

আর্যা ঘটক | ০৮ অক্টোবর ২০২৫ ১০ : ৫৯Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক রয়েছে , এই সন্দেহে স্ত্রী ও নিজের নাবালক সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের বেলডাঙা থানার অন্তর্গত আন্ডিরণ হালদারপাড়ায়। বেলডাঙা থানার পুলিশ ইতিমধ্যে তিনটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তিদের নাম সঞ্জিত হালদার (৩৬), মৌসুমী হালদার (২৮), এবং তাঁদের সন্তান রায়হান হালদার (৭)। রায়হান আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণীর ছাত্র ছিল। 

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে বেলডাঙা থানার নিশ্চিন্তপুরের বাসিন্দা মৌসুমির সঙ্গে সঞ্জিতের বিয়ে হয়। কিন্তু প্রায়শই ওই দম্পতির মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে গন্ডগোল হতো। মঙ্গলবার সন্ধেবেলায় ওই দম্পতির মধ্যে কিছু গন্ডগোল হওয়ার পর রাতে দু'জনে একই ঘরে ঘুমাতে চলে যায়। বুধবার সকালে সঞ্জিতের বাড়ির লোকেরা দেখতে পান ওই ঘরের মধ্যে সিলিং ফ্যান থেকে সঞ্জিতের দেহ ঝুলছে। এরপর সঞ্জিতের মা চিৎকার শুরু করলে পাড়ার লোকেরা ঘরের মধ্যে ঢুকে মৌসুমী এবং রায়হানের রক্তাক্ত দেহ খাটের মধ্যে পড়ে থাকতে দেখেন। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৌসুমী এবং রায়হানকে প্রথমে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে সঞ্জিত খুন করে। এরপর তাঁদের মৃত্যু নিশ্চিত করার জন্য করাত দিয়ে গলা কেটে দেয়।

এরপর সঞ্জিত নিজেই ঘরের মধ্যে দড়ি দিয়ে ঝুলে আত্মঘাতী হয়। ইতিমধ্যে পুলিশ হত্যার জন্য ব্যবহৃত হাতুড়ি এবং করাত উদ্ধার করেছে। 

 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৌসুমীর অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে এই সন্দেহ থেকেই সঞ্জিত স্ত্রীকে খুন করেছে। 

 

মৃত সঞ্জিতের দিদি শিবানী মন্ডল বলেন,"আমার বৌদি এর আগেও দু'একবার অন্য এক পুরুষের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। গত দু'দিন আগে সে বাড়িতে ফিরে আসে। আজ সকালে ঘরের মধ্যে ভাই ,বৌদি এবং তাঁদের ছেলের দেহ আমরা দেখতে পাই। আমাদের ধারণা ভাই এবং বৌদির মধ্যে কোনও অশান্তির জন্যই এই খুনের ঘটনা ঘটেছে।"

 

মৃতের প্রতিবেশী মঙ্গল হালদার বলেন,"ওই দম্পতির মধ্যে মাঝেমধ্যেই গন্ডগোল হতো। গতকাল রাতের বেলায় সকলেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। আজ সকালে আমরা ওই দম্পতির ঘর খোলা দেখতে পাই। রাতে ওই দম্পতির ঘরে কী হয়েছে আমাদের কোনও ধারনা নেই।"

তিনি বলেন, "ওই দম্পতির ঘরে একটি ফ্যান খারাপ থাকায় তা থেকে প্রচন্ড জোরে আওয়াজ হয়। তার ফলে রাতের বেলায় কেউ চিৎকার চেঁচামেচি করলেও আমরা কিছুই শুনতে পাইনি।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া