বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আজ ১৩ জেলায় তুমুল ঝড়বৃষ্টি, সপ্তাহান্তেই আবহাওয়ায় বিরাট স্বস্তি! বাংলা থেকে বর্ষা বিদায় কবে? জানাল হাওয়া অফিস

পল্লবী ঘোষ | ০৮ অক্টোবর ২০২৫ ০৮ : ২৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরর শুরুতে প্রবল বৃষ্টির জেরে বাংলায় চরম ভোগান্তি। উত্তরবঙ্গে ধস ও বন্যায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। যদিও পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। বৃষ্টির দাপট কমছে বাংলা জুড়ে। আপাতত কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি বাংলা থেকে বর্ষা বিদায় নিয়েও রয়েছে বড় আপডেট। 

 

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসমেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। তা ছাড়া, উত্তর-পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপট দেখা দিচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় একটি পশ্চিমী ঝঞ্ঝা বঙ্গে ঢুকতে পারে। তবে আপাতত গোটা দেশেই বৃষ্টির সম্ভাবনা কমছে ধীরে ধীরে। চলতি সপ্তাহান্তে একাধিক রাজ্যের পাশাপাশি বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হবে পশ্চিমবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে।

 

১০ অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও চলতি সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। এ বছর রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের তিন দিন আগে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটা বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই বর্ষা বিদায় নিতে পারে এই এলাকা থেকে। এরপরই বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। 

 

আরও পড়ুন: গভীর নিম্নচাপের চোখরাঙানি, একটানা অতি প্রবল বৃষ্টির চরম সতর্কতা এই রাজ্যগুলিতে, বাংলার ভাগ্যে কী আছে?

 

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়েছে। আজ ভোর ছ'টার পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

এদিন বুধবার দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এই জেলাগুলিতে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। বুধবার পূর্ব বর্ধমানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে এই জেলায়। 

 

অন্যদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হচ্ছে। বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী কয়েকদিনে সব জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কোনও সতর্কতা জারি হয়নি। রবিবারের মধ্যে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির দাপট কমবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া