বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৭ অক্টোবর ২০২৫ ২০ : ৪০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টি। আলিপুরদুয়ার ডিভিশনে একাধিক রেল-রুট বদল। তিস্তা-তোর্সা এক্সপ্রেস থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেস। নর্থ ইস্ট এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, গান্ধীধাম এক্সপ্রেস, অমরনাথ এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, লোকমান্য তিলক এক্সপ্রেস, আলিপুরদুয়ার ডিভিশনের একাধিক দূরপাল্লার ট্রেনের রুট বদল।
আলিপুরদুয়ার শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস, বানারহাট শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামাখ্যা আনন্দবিহার নর্থ ইস্ট এক্সপ্রেস, গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, গুয়াহাটি নিউ দিল্লি এক্সপ্রেস, কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস, কামাখ্যা বেঙ্গালুরু এসি সুপারফার্স্ট এক্সপ্রেস, গুয়াহাটা জম্মু-তাওয়াই অমরনাথ এক্সপ্রেস, গুয়াহাটি জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস, কামাখ্যা দিল্লি ব্রক্ষ্মপুত্র এক্সপ্রেস, ডিব্রুগড় লোকমান্য টার্মিনাস এক্সপ্রেস। এই ট্রেনগুলির রুট বদল করা হয়েছে।
আরও পড়ুন: কীভাবে নিজের হারিয়ে যাওয়া অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত পাবেন, পথ দেখাল আরবিআই
প্রসঙ্গত, উত্তরবঙ্গের পাঁচ জেলায় প্রবল বৃষ্টির জন্য বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রের খবর, রবিবার সকাল থেকে শিলিগুড়ি-ধুবড়ি ডেমু, এনজেপি-আলিপুরদুয়ার পর্যটক স্পেশ্যাল, শিলিগুড়ি-বামনহাট এক্সপ্রেস বাতিল করা হয়েছে। কিছু ট্রেন বিন্নাগুড়ি, গুলমার মতো স্টেশন পর্যন্ত চলবে। শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেস, সিকিম-মহানন্দা এক্সপ্রেসের মতো বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে।
এদিকে শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার-গামী কাঞ্চনকন্যা এক্সপ্রেস ও আলিপুরদুয়ার জংশন থেকে দিল্লিগামী মহানন্দা এক্সপ্রেস নিউ কোচবিহার দিয়ে ঘুরিয়ে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কামাখ্যা- ডঃ আম্বেদকর নগর সাপ্তাহিক এক্সপ্রেস ঘুরপথে চালান হবে।
একরাতে প্রায় দুই শতাধিক, তিন শতাধিক মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। জলমগ্ন বহু এলাকা, জাতীয় সড়ক-সহ বিভিন্ন রাস্তায় ধস নেমেছে। সমতল থেকে পুরোপুরি বিচ্ছিন্ন পাহাড়। কোচবিহারের মাথাভাঙা, দিনহাটা, জলপাইগুড়ির নাগরাকাটা, ধূপগুড়ি জলমগ্ন। জল ঢুকে গিয়েছে সাধারণ মানুষের বাড়িতে। জল জমে রয়েছে রেললাইনেও। এমন পরিস্থিতিতে রেল পরিষেবাও বিপর্যস্ত। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। প্রশাসনের তরফে সেচ দফতর এবং পুলিশ সতর্ক রয়েছে।
রেল সূত্রে খবর, ডুয়ার্সের মালবাজার থেকে যে ট্রেন চলাচল করে, সেগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে। কাঞ্চনকন্যা, মহানন্দা এক্সপ্রেস ঘুরপথে আলিপুরদুয়ার, কোচবিহার যাচ্ছে। এই সময় পাহাড়ে পর্যটকদের ঢল নামে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের একাধিক ট্রেন বাতিলের ভাবনা। প্রবল বৃষ্টির জেরে এদিন বানারহাটেও রেললাইনে জল জমে রয়েছে। বাতিল করা হয়েছে ডুয়ার্সগামী উত্তর-পূর্ব রেলের একাধিক ট্রেন। বদল করা হয়েছে একাধিক ট্রেনের রুট। বাতিল হয়েছে ১৫৭৭৭ নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। রুট পরিবর্তন করা হয়েছে শিয়ালদহ-আলিপুরদুয়ার এক্সপ্রেসের। আলিপুরদুয়ার-দিল্লি রুটের মহানন্দা এক্সপ্রেসেরও রুট পরিবর্তন করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার