বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বন্যা বিধ্বস্ত নাগরাকাটা, দড়ি ধরে ঝুলতে ঝুলতে রোগী দেখতে গেলেন চিকিৎসক, গড়লেন অনন্য নজির

পল্লবী ঘোষ | ০৭ অক্টোবর ২০২৫ ১৪ : ১৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: হয় জল, নয়তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ। ধসে বিচ্ছিন্ন হয়ে পড়া নাগরাকাটায় চিকিৎসক হিসেবে অনন্য নজির গড়লেন স্থানীয় ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ (বিএমওএইচ) ডাঃ: ইব্রাহিম মোল্লা। রোগীর চিকিৎসায় দড়ি ধরে ঝুলতে ঝুলতে পৌঁছে গেলেন ঘটনাস্থলে। বামনডাঙা এলাকায় চিকিৎসার অভাবের কথা জানতে পেরে তিনি প্রাণের ঝুঁকি নিয়েই পৌঁছে যান দুর্গত মানুষের পাশে। ধস নেমে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ায় বাধ্য হয়েই এইভাবে বিপজ্জনক পথ অতিক্রম করে পৌঁছতে হয় তাঁকে।

 

বন্যা ও ভূমিধসে আটকে পড়া মানুষদের চিকিৎসা ও প্রাথমিক সেবা দিতে তাঁর এই উদ্যোগে এলাকায় ব্যাপক প্রশংসার ঝড় উঠেছে। প্রশাসনের পক্ষ থেকেও তাঁর এই ত্যাগ ও মানবিকতার প্রশংসা করা হয়েছে। একজন চিকিৎসক হিসেবে নিজের দায়িত্বের প্রতি এভাবে সুবিচার করে মানুষের পাশে দাঁড়ানোই যেন প্রমাণ করে— আসল নায়ক দুর্দিনেই মানুষের মাঝে জন্ম নেন। 

 

আরও পড়ুন: অক্টোবরের শুরুতেই তুষারপাত! ৪ ডিগ্রিতে নামল পারদ, বরফের চাদরে ঢাকা পড়ল গুলমার্গ থেকে কেদারনাথ

 

উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় কার্যত তছনছ হয়ে গিয়েছে এক বিরাট এলাকা। বৃষ্টি এবং তার জেরে তৈরি হওয়া বন্যায় ভেসে গিয়েছে জনপদ। মানুষ থেকে শুরু করে গবাদিপশু ও বন্যপ্রাণী, সকলেই বাস্তুচ্যুত হয়ে পড়েছে। জলের তোড়ে নেমেছে জায়গায় জায়গায় ধস। সেই ধসে প্রাণ হারিয়েছেন অনেক মানুষ। প্রাণ হারিয়েছে গবাদি পশু থেকে বন্যপ্রাণী। বৃষ্টি আপাতত না হওয়ায় জল নামতে শুরু করলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুরু হয়েছে পেটের রোগ-সহ অন্যান্য উপসর্গ। স্থানীয়দের কথায়, রোগ তো বন্যা বা ধসের কথা ভেবে পরে আসবে না! অথচ পথ না থাকায় চিকিৎসকদের পক্ষেও সম্ভব হচ্ছে না সব জায়গায় সময়মতো পৌঁছে যেতে। 

 

জানা গিয়েছে, ডাঃ ইব্রাহিম মোল্লা রোগী দেখতে যাওয়ার সময় দেখতে পান সামনে আর পায়ে চলার মতো কোনও রাস্তা নেই। অথচ তাঁকে পৌঁছতেই হবে। পরিস্থিতি বুঝতে পেরে আর দেরি করেননি সিদ্ধান্ত নিতে। সামনের অগম্য রাস্তা তিনি অতিক্রম করেন দড়ি ধরে ঝুলতে ঝুলতেই। তাঁর এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন এলাকার বাসিন্দা থেকে সকলেই। 

 

প্রসঙ্গত, এখনও পর্যন্ত তথ্য, দুর্যোগে উত্তরবঙ্গে মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের। ১৮ জন দার্জিলিং-মিরিক-কালিম্পংয়ের এবং নাগরাকাটার পাঁচজনের মৃত্যু হয়েছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, 'কালকে যাঁরা বন্যায় মারা গিয়েছেন, ২৩ জন, তাঁদের প্রত্যেক পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশ্যাল হোমগার্ডের চাকরিও দেওয়া হবে, যাতে পরিবারগুলি নিজের পায়ে দাঁড়াতে পারে, কারও মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়।' একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'যদিও আমি জানি, জীবনের বিকল্প কক্ষনও টাকা হয় না। কিন্তু যে চলে যায়, তাঁর পরিবার থেকে যায়। পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামাজিক কর্তব্য।' 

 

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে মমতা বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে নাগরাকাটা-মিরিক। তিনি বলেন, 'উত্তরবঙ্গে দুর্ভাগ্যজনকভাবে ১২ ঘণ্টা টানা ৩০০ মিমি বেগে বৃষ্টি হয়েছে, ভূটানের জল, সিকিমের জল এসে বন্যা পরিস্থিতি তৈরি করেছে।' এদিন তিনি প্রশ্ন করেন, বাংলা কতগুলি রাজ্যের জল সামলাবে? তিনি বলেন, 'বিহারে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে, উত্তরপ্রদেশে বৃষ্টি হলে জল চলে আসছে ফরাক্কা দিয়ে।' তারপরেই এদিন ফের একহাত নেন ডিভিসি-কে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া