বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বুধে উত্তরবঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী? বন্যা-বিধ্বস্ত পাহাড়ে শাহি-সফর নিয়ে জোর জল্পনা

রিয়া পাত্র | ০৭ অক্টোবর ২০২৫ ১৩ : ০৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: এক রাতের বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়। ঘরবাড়ি হারিয়েছেন বহু মানুষ, প্রাণ গিয়েছে অন্তত ২৩ জনের। ঘটনার পরের দিনেই, অর্থাৎ সোমবারেই উত্তরবঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবারে মিরিকে যাবেন তিনি। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও যাচ্ছেন উত্তরবঙ্গে। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে জোর জল্পনা, উত্তরবঙ্গে শাহি-সফর নিয়ে। একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরবঙ্গে আসতে পারেন। যদিও শিলিগুড়িতে তাঁর সরকারি অনুষ্ঠান রয়েছে বলে জানা গিয়েছে। জল্পনা, তার ফাঁকেই তিনি আহত বিজেপি নেতাদের সঙ্গে দেখা করতে পারেন, ঘুরেও দেখতে পারেন বন্যা বিধ্বস্ত এলাকা। 

এই প্রসঙ্গে উল্লেখ্য, সোমবার বন্যার জেরে বিধ্বস্ত উত্তরবঙ্গের বামনডাঙা চা বাগানে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও গেরুয়া শিবিরের অপর এক বিধায়ক শঙ্কর ঘোষ। বিক্ষোভ চলাকালীন খগেন মুর্মুর মাথা ফেটে যায়। সেইসঙ্গে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় শঙ্কর ঘোষকে। বাসিন্দাদের বলতে শোনা যায়, পাঁচ বছর পর আজ কেন খোঁজ নিতে এসেছেন। চিকিৎসার জন্য দ্রুত সাংসদকে নিয়ে এলাকা ছাড়েন শঙ্কর।

 

আরও পড়ুন: রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ, মাইথনে ডিভিসির কার্যালয়ে অবস্থান বিক্ষোভ মন্ত্রী-সহ তৃণমূল নেতা কর্মীদের

ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পরেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন সাংসদ ও বিধায়ক। প্রথমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে তাঁরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তাঁদের সেই প্রয়াস কাজে আসেনি। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে‌। মারমুখী হয়ে ওঠেন বিক্ষোভকারীরা‌। এমনকী তাঁদের মধ্যে কেউ কেউ শঙ্কর ঘোষকে জুতো নিয়ে তেড়ে যান বলেও অভিযোগ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে দুই নেতাই গাড়িতে উঠে পড়েন। 

কিন্তু জনতার ক্ষোভ তাতেও প্রশমিত হয়নি। তাঁদের বলতে শোনা যায়, সারাবছর না এসে এখন কেন এসেছেন? সেইসঙ্গে তাঁদের গাড়ি লক্ষ্য করে উড়ে আসতে থাকে ইট ও পাথর। দুই নেতার সঙ্গের দেহরক্ষীরা আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। জানা গিয়েছে, এরমধ্যেই একটি ইঁট এসে লাগে সাংসদ খগেন মুর্মুর মাথায়।‌ সঙ্গে সঙ্গে মাথা ফেটে গিয়ে ঝরঝর করে রক্ত বেরোতে থাকে। ভেঙে যায় গাড়ির কাঁচ। আহত খগেন মুর্মুকে নিয়ে যাওয়া হয় চালসা মঙ্গলবাড়ির একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে শিলিগুড়িতে। পরে জানা যায়, খগেন মুর্মুর চোখের নীচে হাড় ভেঙেছে। অন্যদিকে, কিরেন রিজিজু মঙ্গলবার উত্তরবঙ্গ পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছেন। 

 

 

 

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া