বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ, মাইথনে ডিভিসির কার্যালয়ে অবস্থান বিক্ষোভ মন্ত্রী-সহ তৃণমূল নেতা কর্মীদের

রজিত দাস | ০৭ অক্টোবর ২০২৫ ১৩ : ০৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যকে না জানিয়ে ডিভিসি বারবার জল ছাড়ছে এই অভিযোগ বারবারই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। সেইসঙ্গে সাম্প্রতিক তৈরি হওয়া বন্যা পরিস্থিতিকে 'ম্যান মেড বন্যা' বলে  অভিযোগও তুলেছেন মমতা। শেষপর্যন্ত দলনেত্রীর নির্দেশে রাজ্যের আইন ও বিচারমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে ঝাড়খণ্ডের মাইথনে ডিভিসির মুখ্য কার্যালয়ে অবস্থান বিক্ষোভ শুরু করল তৃণমূল কংগ্রেস। সকাল ১১টা থেকে এই বিক্ষোভ সমাবেশে মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার সভাপতি তথা বিধায়ক নরেন্দ্র নাথ চক্রবর্তী-সহ জেলার নেতৃত্ব ও বহু কর্মী সমর্থক অংশ নেন। এই বিক্ষোভ কর্মসূচিতে ঘিরে রীতিমতো রাজনৈতিক চাপানো উতোর শুরু হয়েছে।

 উল্লেখ্য, পুজোর মরসুমে কেন রাজ্য সরকারকে না জানিয়ে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) জল ছেড়েছে, সে প্রশ্ন এর আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের পরিচালনাধীন সংস্থাটি ‘ইচ্ছাকৃত এবং একতরফা ভাবে’ জল ছেড়ে বাংলাকে 'বিসর্জন' দেওয়ার চক্রান্ত করছে বলে সমাজমাধ্যমে অভিযোগ করেছিলেন তিনি।

আজকাল ওয়েবডেস্ক: স্বাভাবিকের দিকে উত্তরবঙ্গ, দক্ষিণে মিলবে বৃষ্টি থেকে রেহাই? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত শুক্রবার রাতে জানিয়েছিলেন, ডিভিসি কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ১ লক্ষ ৫০ হাজার কিউসেক জল ছেড়েছেন। এই নিয়ে শুরু হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে চাপান উতোর।  

এই সংঘাত চরম আকার নেয়। যদিও এই মুহূর্তে বৃষ্টিপাত আপাতত বন্ধ হওয়ায় বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণও অনেকটাই কমে গিয়েছে বলে ডিভিসি সূত্রে খবর। মঙ্গলবার সকাল থেকে তারা ৩৫ হাজার কিউসেক জল ছাড়া শুরু করেছে বলে জানা গিয়েছে। কিন্তু এদিনের এই বিক্ষোভ প্রমাণ করল জল ছাড়া নিয়ে ঘাসফুল শিবির তার আগের অবস্থানে অনড়। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহল তাকিয়ে আছে এই বিক্ষোভ অবস্থান রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া