শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১৭ জানুয়ারী ২০২৪ ১২ : ৫০Rajat Bose
২৫ বছর আগে ৪টি বিভাগ নিয়ে চালু হওয়া এই কলেজটিতে একের পর এক বিভাগ চালু হয়েছে। ২৫ বছর ধরে এই প্রতিষ্ঠানটি বহু রত্ন তৈরি করেছে। দেশের বিভিন্ন প্রান্তেই শুধু নয়, ইওরোপ, আমেরিকা–সহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে উচ্চপদে কর্মরত তাঁরা। সেই প্রতিষ্ঠানের ২৫ বছরের এই উৎসবে তাই ভাগীদার করা হয় প্রায় সমস্ত পেশা ও পেশার বাইরের মানুষকেও। ১৪ জানুয়ারি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে ট্যাবলো–সহ বিশাল শোভাযাত্রা করে শুরু হয়েছিল এসআইটি–র রজতজয়ন্তী বর্ষের উৎসব। দ্বিতীয় দিনে বিশিষ্টজনেদের সম্মান জানানো হয়। মঙ্গলবার উৎসবের শেষ দিনে জানানো হয় গুরুসম্মান। এই সম্মান জানানো হয় স্কুল, কলেজ ও টেকনো ইন্ডিয়া গ্রুপের নানা প্রতিষ্ঠানে অবদান রেখেছেন কিংবা এখনও রেখে চলেছেন এমন কর্মকর্তা, আধকারিক, শিক্ষক, শিক্ষাকর্মীদের। সত্যম রায়চৌধুরী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘২৫ বছর উদ্যাপন আমার কাছে আনন্দের। মনে পড়ছে প্রথম দিনের কথা। তখন প্রথম দাঁড়িয়ে যা বলেছিলাম, আজ মনে হয় তার কিছুটা পূর্ণতা পেয়েছে। ২৫ বছরের জার্নি, এত পড়ুয়া, ফ্যাকাল্টি, বন্ধু রয়েছেন। তার সঙ্গে অন্য ক্যাম্পাসের প্রিন্সিপালরা রয়েছেন। তিনদিন ধরে অনুষ্ঠান চলছে। সারা বিশ্বে এখানকার পড়ুয়ারা ছড়িয়ে রয়েছেন। এখানকার কমিউনিটি ডেভেলপমেন্ট হয়েছে। প্রথম যখন ক্যাম্পাসটি চালু হয়েছিল তখন কিছু ছিল না এই এলাকায়। এখন প্রচুর বাড়িঘর, হোটেল, প্রতিষ্ঠান হয়েছে। মেয়েদের জন্য আরও একটি সিবিএসই স্কুল চালু হয়েছে। প্রতি বছরই নতুন কিছু হয়। ক্যাম্পাস তৈরি হয়, সংযোজন হয়। এমন করে ১০০টি প্রতিষ্ঠান হয়েছে টেকনো ইন্ডিয়ার। এই যাত্রা আমাদের চলতেই থাকবে।’
গুরুসম্মান প্রাপকদের সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। মঙ্গলবার, এসআইটি প্রাঙ্গণে। ছবি: শৌভিক দাস
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার