শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বিপর্যস্ত উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

রজিত দাস | ০৬ অক্টোবর ২০২৫ ০৮ : ৫৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: তছনছ পরিস্থিতি। ভারী বৃষ্টিতে পাহাড়ের পরিস্থিতি বেশ জটিল। রাস্তাঘাট বন্ধ। গৃহহীন হয়েছেন অসংখ্যা মানুষ। প্রাণ গিয়েছে ২০ জনের। এই অবস্থায় প্রশ্ন হল সপ্তাহের শুরুতেই কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস-
রবিবার সন্ধ্য়াতেও পাহাড়ে বৃষ্টি হয়েছে। সোমবারও সেই ধারা বজায় থাকবে। দার্জিলিং এবং কালিম্পঙে অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, জলপাইগুড়িতে। কমলা সতর্কতা দার্জিলিংয়ে। 

সোমবার টানা বৃষ্টি ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে।

হাওয়া অফিসের দেওয়া পরিসংখ্যান অনুসারে, রবিবার বিকেল থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দার্জিলিংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। জলপাইগুড়িতেও ওই সময়কালে অতি ভারী বৃষ্টি চলেছে। ভাল বৃষ্টি হয়েছে কালিম্পংয়েও। 

বৃষ্টি কবে কমবে?
উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার এবং বজ্রপাতসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) থেকে বৃষ্টি কমতে পারে। মঙ্গলবার দুই দিনাজপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের নদীগুলির কী অবস্থা?
উত্তরবঙ্গের নদীগুলি (তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা) বিপদসীমার উপর দিয়ে বইছে। শিলিগুড়ি শহরে জল ঢুকছে।

দক্ষিবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গে আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বুধবারেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতা-সহ কিছু জেলাতে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতি ও শুক্রবারে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
কলকাতায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখনও মেঘলা আকাশ, আবার কখনও বা আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮৬ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য।

আরও পড়ুন-  পাহাড় বিপর্যয়ের পরই খোঁজ নেই ডায়মন্ড হারবারের যুবকের, চরম উৎকণ্ঠায় পরিবার, সহায়তায় সাংসদ অভিষেক


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া