শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু বেড়ে ১৭

সৌরভ গোস্বামী | ০৫ অক্টোবর ২০২৫ ১৯ : ৪৭Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গ ও সিকিম জুড়ে টানা বৃষ্টিপাতে প্রবল বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া অঝোর বর্ষণে পাহাড় ও সমতল—দু’ জায়গাতেই একের পর এক ভূমিধস, সেতু ভেঙে পড়া, নদীর জলস্ফীতি ও সড়ক বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। রবিবার দুপুর পর্যন্ত সরকারি হিসেবে অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, যদিও অনানুষ্ঠানিক সূত্রে মৃতের সংখ্যা ২০–এরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, অব্যাহত বৃষ্টি ও যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ায় বহু দুর্গম এলাকায় এখনো উদ্ধারকার্য শুরু করা সম্ভব হয়নি।

রবিবার ভোর পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর ফলে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের একাধিক জায়গায় ভূমিধস নেমে গ্রামাঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিরিকে একটি লোহার সেতু ভেঙে পড়ে নয় জনের মৃত্যু হয়েছে, সুখিয়াপোখরিতে সাত জন এবং বিজনবাড়িতে একজন প্রাণ হারিয়েছেন। সোনাদা ও সিংমারিতে বেশ কিছু মানুষ এখনো নিখোঁজ, ভূমিধসে বহু বাড়ি ভেসে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পং—এই তিনটি পাহাড়ি জেলা সম্পূর্ণভাবে সমতল অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুটি লোহার সেতু ধসে পড়েছে, আর শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার মূল পথ  জাতীয় সড়ক ১০–এর বহু অংশে বড় বড় গর্ত ও ধস নেমে তা অচল হয়ে পড়েছে। আশপাশের একাধিক রাস্তাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বা জলের তোড়ে ভেসে গেছে, ফলে পাহাড়ের বাসিন্দা ও শতাধিক পর্যটক কার্যত আটকে পড়েছেন।

আরও পড়ুন: অবিরাম বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মৃত্যু হয়েছে ১৫ জনের, উদ্ধারকার্যে নামল সেনা

চা-বাগান শ্রমিক কলোনিগুলিতে জল ঢুকে বহু ঘরবাড়ি ভেসে গেছে। শ্রমিকদের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ধারকারী দল, রাজ্য প্রশাসন, এনডিআরএফ এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলি উদ্ধার ও ত্রাণকাজে নেমেছে, কিন্তু প্রবল বৃষ্টি ও রাস্তা ভেঙে যাওয়ায় কাজ কার্যত স্থবির অবস্থায় রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিপর্যয়ের জন্য স্থানীয়ভাবে অতিবৃষ্টি ও ভুটান ও সিকিম থেকে নদীর অতিরিক্ত জলপ্রবাহ দায়ী। ভুটান সরকার ইতিমধ্যেই সতর্কবার্তা পাঠিয়েছে যে ওয়াংচু নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লিখেছেন, “দুটি লোহার সেতু ভেঙে পড়েছে, বহু রাস্তা ক্ষতিগ্রস্ত ও প্লাবিত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় বিশাল এলাকাজুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষত মিরিক, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মাটিগাড়া ও আলিপুরদুয়ারে পরিস্থিতি উদ্বেগজনক। আমি গত রাত থেকেই সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।” তিনি সোমবার উত্তরবঙ্গ সফরে যাবেন বলে জানা গেছে এবং আটকে থাকা পর্যটকদের আপাতত যেখানে আছেন সেখানেই থাকার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে উদ্ধারকাজের সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের এবং পর্যটকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানিয়েছেন, “পাহাড় ও সমতল—উভয় জায়গাতেই প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টি থামার আগে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা মৃতের সংখ্যা নির্ধারণ করা অসম্ভব।”

সমতলে পরিস্থিতি সমানভাবে উদ্বেগজনক। তিস্তা, জলঢাকা, বালাসন, কারলা, মাল, তোর্ষা, দুধিয়া, ঘিস ও ডায়না—সব নদীই বিপদসীমার উপরে বইছে। জলস্ফীতির ফলে বনাঞ্চল প্লাবিত হয়ে বন্যপ্রাণীর ওপর মারাত্মক প্রভাব পড়েছে। নকশালবাড়ি থেকে একটি হাতি এবং মালবাজার থেকে একটি গণ্ডারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আলিপুরদুয়ার এলাকায় হরিণের বাচ্চাগুলিকে ভেসে যেতে দেখা গেছে। বন দপ্তরের  আশঙ্কা, আরও অনেক প্রাণী হয়তো ডুবে মারা গেছে।

সিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব জানিয়েছেন, “অনেক এলাকা এখনো বিচ্ছিন্ন। জলপাইগুড়িতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষদের উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাচ্ছি।”

আবহাওয়া দপ্তর  আগামী তিন দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে বিপর্যয় এখনও শেষ হয়নি বলেই আশঙ্কা করা হচ্ছে।

রাজ্য সরকার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ২৪ ঘণ্টা খোলা কন্ট্রোল রুম চালু করেছে। জরুরি সহায়তার জন্য নবন্না বিপর্যয় ব্যবস্থাপনা নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর ০৩৩-২২১৪-৩৫২৬ ও ০৩৩-২২৫৩-৫১৮৫, টোল ফ্রি নম্বর ৮৬৯৭৯-৮১০৭০ এবং ১০৭০।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া