শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পরপর জল ছাড়ছে ডিভিসি, বিপর্যস্ত জনজীবন, ঘাটাল-চন্দ্রকোনায় বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছে আমজনতা 

কৌশিক রয় | ০৫ অক্টোবর ২০২৫ ১৭ : ৩৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ডিভিসির ছাড়া জলে এই নিয়ে চলতি মরসুমে ষষ্ঠ বার বিপর্যয়ের মুখে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির জের এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) ছাড়া জলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। জানা গিয়েছে, প্রবল বর্ষণের ফলে ডিভিসি-র মাইথন, পাঞ্চেত জলাধার থেকে ৪২৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ২৭৫০০ কিউসেক-সহ মোট ৭০০০০ কিউসেক জল ছাড়া হয়েছে। শিলাবতী নদীর কেঠিয়া খালে জলস্তর ঘণ্টায় ঘণ্টায় বাড়তে শুরু করেছে।

তার মধ্যে ডিভিসির ছাড়া জল রূপনারায়ণে মিশছে। সঙ্গে তাল মিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও চন্দ্রকোনা ব্লকে একাধিক এলাকায় জল ঢুকতে শুরু করেছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর জলস্তর বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বেশিরভাগ এলাকাতেই সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। এর প্রভাবে কিছু পরিবার ঘরবাড়ি ছেড়ে ত্রাণ শিবিরের ঠাঁই নিয়েছেন। বন্যার কারণে শুধু জনজীবনই নয়, ব্যাপক ক্ষতি হয়েছে কৃষিজমিরও। বিস্তীর্ণ কৃষিজমি জলের তলায় চলে যাওয়ায় কৃষকরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তাদের আশঙ্কা, এই বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হবে।

ইতিমধ্যেই, পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন বন্যা পরিস্থিতি মোকাবিলায় নেমে পড়েছেন। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বিপদগ্রস্ত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার থেকে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস মাইকিং করে এলাকার সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। প্রশাসন জনগণকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছে। এই বিষয়ে ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, ঘাটাল ব্লকের মহারাজপুর, পান্না, মোহনপুর ইত্যাদি এলাকায় এবং চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের বেশ কিছু এলাকায় বন্যা পরিস্থিতি হয়েছে।

প্রশাসন বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে এবং যে কোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত। এদিকে এই পরিস্থিতিতে ডিভিসিকে দূষলেন রাজ্যের সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি বলেন, ‘ভয়ানক এক চক্রান্ত স্বীকার হচ্ছে বাংলার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারে বারে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন। তাদের সঙ্গে কথা বলেছেন এমনকি দেখাও করেছেন। ডিভিসি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন। রাজ্যের মুখ্য সচিব চিঠি দিয়েছেন।'

তিনি আরও বলেন, 'আমি সেচমন্ত্রী হয়ে বারে বারে তাদের কাছে অনুরোধ করেছি যে সরকারকে জানিয়ে আপনারা ডিভিসির জল ছাড়বেন। কিন্তু রাজ্য সরকারকে না জানিয়ে জল ছেড়ে দেওয়া হচ্ছে। এটা কি বাংলার মানুষকে পচিয়ে মারার চক্রান্ত? ব্লক, মহকুমা,পুলিশ জেলা প্রশাসন আমরা সবাইকে অ্যালার্ট করেছি। চারিদিকে কন্ট্রোল রুম খোলা রেখেছি। সাধারণ মানুষকে বলব কেউ আতঙ্কিত হবেন না। বাংলার মানুষকে ভেবে দেখতে অনুরোধ করবো দিল্লির বিজেপি সরকার কি চাইছে ? এরা কি বাংলাকে শেষ করে দিতে চায়?’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া