শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দুপুরেই ঘনাবে আঁধার, ২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৪ জেলা তুমুল বৃষ্টিতে ভাসবে! আগেভাগেই চরম সতর্কতা জারি

পল্লবী ঘোষ | ০৫ অক্টোবর ২০২৫ ১৩ : ৪৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: অক্টোবরেও প্রকৃতির রুদ্রমূর্তিতে তছনছ বাংলা। প্রবল বৃষ্টির জেরে পাহাড়ে ধস। প্লাবিত বিস্তীর্ণ এলাকা। ক্রমেই বাড়ছে মৃত্যুমিছিল। তুমুল বৃষ্টির হাত থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গেরও। রবিবাসরীয় দুপুরে জেলায় জেলায় ঝেঁপে নামবে বৃষ্টি। পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। আগেভাগেই সতর্কতা জারি করল হাওয়া অফিস। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার দুপুর দেড়টার পর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন দুপুর দেড়টার পর আগামী দু'-তিন ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই চার জেলায় জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। আজ মূলত মেঘলা আকাশ থাকবে শহরে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে অভিমুখে। শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। যা শনিবারের মধ্যেই নিম্নচাপে পরিণত হবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

 

আজ রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারে। এই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার এবং কয়েকটি এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে। এই জেলাগুলিতেও ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে। 

 

আরও পড়ুন: প্রকৃতির রুদ্রমূর্তি, তিস্তা বাঁধে ফাটল, হু হু করে জল ঢুকছে লোকালয়ে, বন্যা প্লাবিত জঙ্গল থেকে ভেসে আসল হরিণ

 

আগামী সোমবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। ওই দিন থেকে উত্রতরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তার জন্য আগাম কোনও সতর্কতা জারি করা হয়নি। 

 

অন্যদিকে আজ দক্ষিণবঙ্গের শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে এই দুই জেলায়। এই দুই জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা। 

 

আগামী সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া