শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ০৫ অক্টোবর ২০২৫ ১০ : ৪৯Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিসের সতর্কতা ছিল। সেই পূর্বাভাস অনুযায়ী প্রবল বর্ষণ উত্তরের জেলায় জেলায়। শনিবার রাত থেকে ভোর পর্যন্ত প্রবল বর্ষণ হয়েছে উত্তরের প্রায় সব অংশেই। রবিবার সকালে প্রাপ্ত তথ্য, রাতভর প্রবল বর্ষণে দার্জিলিং একপ্রকার বিপর্যস্ত। ভেঙেছে সেতু, জল উঠেছে রাস্তায়। রাস্তায় ধস। মৃত্যু মিছিল মিরিকে। ধসের কারণে বিচ্ছিন্ন সিকিম, কালিম্পং। ভূমিধসে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। অবস্থা খারাপ রোহিণী রোডেরও।
তথ্য, শিলিগুড়ি থেকে সরাসরি মিরিক, মানেভঞ্জন যেতে হলে পেরোতে হয় যে দুধিয়া ব্রিজ, জলের তোড়ে ভোর তিনটেয় ভেঙে পড়েছে তা। শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ আপাতত বন্ধ বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। স্বাভাবিকভাবেই পুজোর মরসুমে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক।
একাধিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, মিরিকে ভেঙে পড়েছে লোহার ব্রিজ। মৃত্যু হয়েছে একাধিক মানুষের। মিরিকের জসবির বস্তিতে মৃত্যুর ঘটনা ঘটেছে ধসের কারণে, জানা গিয়েছে তেমনটাও। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃতের সংখ্যা নিশ্চিত করা যায়নি।
একইসঙ্গে উল্লেখ্য, রাতভর ভারী বৃষ্টির জেরে প্লাবিত ডুয়ার্সের নাগরাকাটা ও বানারহাট এলাকা। জলে ডুবেছে গোটা এলাকা। প্রায় ৩০০ পরিবার জলমগ্ন হয়ে পড়েছে। হাতিনালার জলেও প্লাবিত হয়েছে বানারহাটের বিস্তীর্ণ এলাকা। উদ্ধার কাজে ইতিমধ্যে এনডিআরএফ, পুলিশ ও সিভিল ডিফেন্স বাহিনী নামানো হয়েছে। অনেকেই নিজের বাড়ি ছেড়ে অন্যত্র উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। যদিও ধসের খবর পেয়ে ধস সরানোর কাজ শুরু করেছে প্রশাসন। তবে বৃষ্টি একাধিক জায়গায় ধস সরানোর কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও খবর। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কের উপরে লম্বা লাইন পড়ে গিয়েছে গাড়ির। যার কারণে, ব্যাপক সমস্যায় পড়েছেন পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে খবর, নাগরাকাটা ব্লক অন্তর্গত মাঝিয়ালীতে ডায়না নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে মাঝিয়ালী বস্তি এবং বানারহাট ব্লক এর অন্তর্গত ফটকটারী ১৫/৫৭ নং অংশে নদীর জল ঢুকছে। দুই গ্রাম মিলে প্রায়-৩০০০ হাজার পরিবার, প্রায় সব ঘরেই বন্যার জল ঢুকছে হু হু করে। বর্তমানে জল বাড়ছে । আরও বড় ক্ষতির আশঙ্কায় উৎকণ্ঠায় স্থানীয়রা।
উল্লেখ্য, আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার ভোর পৌনে পাঁচটার পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সকালে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই আট জেলাতেই ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে। জারি রয়েছে লাল সতর্কতা।
হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে শুধুমাত্র আলিপুরদুয়ারে। এই জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার এবং কয়েকটি এলাকায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে। এই জেলাগুলিতেও ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে।
আগামী সোমবার উত্তরবঙ্গের মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। ওই দিন থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কমবে। আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তার জন্য আগাম কোনও সতর্কতা জারি করা হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার