শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৪ অক্টোবর ২০২৫ ১৭ : ০০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পুলিশের গাড়ির ছাদে যুবতীর উন্মত্ত অবস্থায় নৃত্য। দুর্গাপুজোর উৎসবমুখর আবহে এমন দৃশ্য দেখে স্তব্ধ রামপুরহাট। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো সফলভাবে আয়োজনের পর দশমীর রাত থেকেই শুরু হয়েছে প্রতিমা বিসর্জনের পর্ব। সেই আনন্দঘন পরিবেশের মধ্যেই শুক্রবার, একাদশীর রাতে রামপুরহাটের কামারপট্টি মোড়ে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা দেখতে এসে এক যুবতীর এমন কাণ্ডে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রামপুরহাট শহরের একাধিক পূজো কমিটির প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা কামারপট্টি মোড় হয়ে যাচ্ছিল। হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে ছিলেন প্রতিমা দেখার জন্য। আলো, সঙ্গীত, ঢাক, আর আনন্দে ভরে উঠেছিল চারদিক। ঠিক সেই সময়ই ভিড়ের মধ্যে থেকে এক যুবতী হঠাৎ উঠে পড়েন রামপুরহাট থানার পুলিশের একটি গাড়ির ছাদে। ছাদে উঠে উন্মত্ত অবস্থায় হাত-পা নাড়িয়ে নাচতে শুরু করেন তিনি। পাশাপাশি গাড়ির ছাদে দাপাদাপিও শুরু করেন। উপস্থিত জনতার কেউ কেউ মোবাইলে ভিডিও তুলতে শুরু করেন, মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুবর্ণ সুযোগ! লক্ষ লক্ষ টাকা বেতন! জেনে নিন বিস্তারিত
পরে পুলিশ এসে যুবতীকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করলে শুরু হয় আরও একপ্রস্থ নাটক। শুরু হয় নতুন ঝামেলা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়ির ছাদ থেকে নামানোর চেষ্টা করা হলে ওই যুবতী চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং এক মহিলা স্বেচ্ছাসেবককে চড় ও লাথি মারে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে পুলিশ। তখনও যুবতী উত্তেজিত অবস্থায় আচরণ করতে থাকেন। কর্তব্যরত পুলিশের সঙ্গে হাতাহাতিও করেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী তখন মত্ত অবস্থায় ছিলেন। প্রাথমিক তদন্তে অনুমান, মদ্যপানজনিত উচ্ছ্বাস থেকেই এই ধরনের অশোভন আচরণ করেছেন তিনি। পরবর্তী সময়ে ঘটনাস্থল থেকে যুবতীকে আটক করে রামপুরহাট থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার আমনদীপ সিং। তবে ওই যুবতীর নাম ও পরিচয় জানা যায়নি।
এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। অনেকে বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন জনসমক্ষে পুলিশের গাড়ির ওপর এভাবে অশ্লীল আচরণ কীভাবে সম্ভব? দুর্গাপুজোর পরের আনন্দ-উৎসবের ভিড়ে এই ঘটনা নিঃসন্দেহে এক লজ্জাজনক অধ্যায় হয়ে রইল রামপুরহাটের বিসর্জন রাতের ইতিহাসে। শহরের একাংশের মতে, এই ঘটনা সমাজে শালীনতার সীমা ভাঙার দৃষ্টান্ত হয়ে থাকবে। যা সম্পূর্ণ অনভিপ্রেত। তবে প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে ও ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: চার্চ অফ ইংল্যান্ডের ৫০০ বছরের ইতিহাসে প্রথমবার, মহিলা আর্চবিশপ হতে চলেছেনে সারা মুলালি, কে তিনি?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার