শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: আর্যা ঘটক ০৩ অক্টোবর ২০২৫ ২১ : ২৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের গত ১ মে, ২০২৫ থেকে দেশের সমস্ত মেডিক্যাল কলেজ ও চিকিৎসা প্রতিষ্ঠানে হাজিরার পদ্ধতিতে বড় পরিবর্তন করা হয়েছিল। কিউআর কোড-ভিত্তিক স্ক্যানের মাধ্যমে হাজিরা দিতে হবে চিকিৎসকদের (MES) ক্ষেত্রে। কিন্তু বর্তমানে এই ব্যবস্থাকে বাতিল করে দেওয়া হয়েছে এবং এর পরিবর্তে চালু হল ফেস ভিত্তিক আধার অথেন্টিকেশন মোবাইল অ্যাপ।
নতুন নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে
১. সমস্ত চিকিৎসকদের (MES- ফ্যাকাল্টিদের ক্ষেত্রে) তাঁদের ব্যক্তিগত মোবাইল ফোনে এই অ্যাপ ইনস্টল করতে হবে। হাজিরা দেওয়ার সময় তাঁরা নির্দিষ্ট ইউজার ম্যানুয়াল অনুযায়ী অ্যাপটি ব্যবহার করবেন।
২. ১লা অক্টোবর, ২০২৫ থেকে মুখের কিউআর কোড-ভিত্তিক দেওয়ালে লাগানো হাজিরার যন্ত্রের ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, ওই তারিখের পর আর এই যন্ত্রের মাধ্যমে হাজিরা দেওয়া যাবে না।
৩. সব মেডিক্যাল কলেজ ও প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পুরনো কিউআর কোড যন্ত্র দ্রুত সরিয়ে ফেলা হয় এবং নিশ্চিত করা হয় যে, চিকিৎসকরা নতুন অ্যাপ ব্যবহার করতে পারছেন। পাশাপাশি, মোবাইলের মাধ্যমে হাজিরা দেওয়ার পদ্ধতি সম্পর্কেও সবাইকে অবহিত করা হবে। এই অ্যাপের ব্যবহার মূলত হাসপাতাল চত্বরে ১০০ মিটারের মধ্যে থেকে হাজিরার প্রক্রিয়া কার্যকরী হবে।
জানা যাচ্ছে, ডিজিটাল প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং জালিয়াতি রোধ করতেই এই নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। আধার-ভিত্তিক ফেস অথেন্টিকেশন ব্যবহারে হাজিরার তথ্য আরও নির্ভুল হবে এবং কর্মচারীদের জন্যও এটি হবে সহজ ও ঝামেলাহীন।
উল্লেখ্য, কেন্দ্র সরকারের (জাতীয় স্বাস্থ্য বিভাগ) নির্দেশ অনুযায়ী গত ১ মে থেকে হাজিরা দিতে হলে মোবাইল ফোনে কিউআর স্ক্যান এর মাধ্যমে নির্দেশ ছিল তা বর্তমানে সম্পূর্ণ পরিবর্তন করা হল বেশ কিছু কারণে। মূলত এবার হাজিরা কর্তব্যরত চিকিৎসকদের আধার ভিত্তিক ফেস অ্যাপ ব্যবহার করতে হবে। কিউআর কোডের যুগ শেষ হচ্ছে এবং এর গ্রহণযোগ্যতা যথোপযুক্ত নয়। যদিও এ ধরনের নির্দেশে বারবার পরিবর্তন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্য চিকিৎসকরা।
বলা বাহুল্য জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার এই নির্দেশ জারি করা নিয়ে রাজ্যের স্বাস্থ্য ও চিকিৎসা মহল রীতিমতো ক্ষুব্ধ। এ বিষয়ে কলকাতা আর জি কর মেডিক্যাল কলেজের মেডিক্যাল অফিসার চিকিৎসক তাপস প্রামানিক বলেন, "পূর্বে ওয়াল মাউন্ট বসানোর জন্য যে বিপুল পরিমাণ আর্থিক অপচয় ঘটলো তার অর্থাৎ সেই টাকার ভরপাই কে করবে, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা? এই বিপুল অংকের টাকা তো আরও অনেক ভালো কাজেও ব্যবহার করা যেত!"
দ্বিতীয়ত, "চিকিৎসকদের এ ধরনের উপস্থিতি নিয়ে কেন্দ্রের পদক্ষেপ তার রাজ্যের চিকিৎসা ব্যবস্থা সহ চিকিৎসকদের একটা ক্ষোভের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং একই সঙ্গে তাদের ওপর বিশ্বাসের অভাব প্রমাণ করছে" বলেই জানিয়েছেন সরকারি মেডিক্যাল অফিসার।
মেডিক্যাল অফিসার এ বিষয়ে আরও বলেন, "এই ব্যবস্থা কি সত্যিই আগামী দিনে দীর্ঘমেয়াদী হবে নাকি এও পরিবর্তনশীল বা ক্ষণস্থায়ী তা নিয়ে উঠছে প্রশ্ন। পাশাপাশি জনগণের টাকা এইভাবে অপব্যবহার সেটাই বা কতটা যুক্তিযুক্ত?"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার