শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | এক মিনিটের ‘সাইক্লোন’-এ তছনছ নদীয়া জেলার হরিণঘাটা, নারায়ণপুরেও ব্যাপক ক্ষয়ক্ষতি

অভিজিৎ দাস | ০৩ অক্টোবর ২০২৫ ১৩ : ৫৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার ভোরে হঠাৎই প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হল নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের অন্তর্গত বিরহী-২ গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর এলাকার একাধিক গ্রাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোর ৫টার সময় এক মিনিটব্যাপী এই সাইক্লোন সদৃশ ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আচমকা শুরু হওয়া প্রবল বেগের এই ঝড়ে গ্রামের জনজীবন কার্যত থমকে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝড়ে নারায়ণপুর এলাকার অন্তত ১০ থেকে ১২টি কাঁচা ও টিনের ছাউনি দেওয়া বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। বহু বাড়ির টিনের ছাউনি উড়ে গিয়ে পড়েছে দূরের এলাকায়। হঠাৎ করে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যায় এদিন ভোরে। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় ঝড়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ঝড়ের সময় এতটাই শব্দ হচ্ছিল যে অনেকেই ভয় পেয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

চাষবাসেও এই ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। বহু ধান, সবজি ও অন্যান্য শাকসবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলাচাষ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু কলাগাছ ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়েছে। একইসঙ্গে বহু বাড়ির চারপাশে থাকা ইটের ও কাঁটাতারের পাঁচিলও ভেঙে পড়েছে। কৃষিজীবী পরিবারগুলির মতে, এই ক্ষতি পূরণ করা সহজ নয়। কারণ, ফসল ইতিমধ্যেই পাকতে শুরু করেছিল।

আরও পড়ুন: ক্ষণিকের টর্নেডোয় লন্ডভন্ড চন্দননগরের নাড়ুয়া শান্তির মাঠ এলাকা! ভেঙে পড়ল দুর্গা মণ্ডপ

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি দল পাঠানো হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের আশ্রয় ও ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জেলাপ্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত আর্থিক সাহায্য ও পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে।

তবে এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, আগাম কোনও সতর্কবার্তা না থাকায় তারা প্রস্তুত থাকতে পারেননি। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত হয়ে পড়েন সকলে। বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়ার দ্রুত পরিবর্তনের ফলেই এমন হঠাৎ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে।

এই মুহূর্তে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত যৌথভাবে কাজ শুরু করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে তা কাটিয়ে উঠতে বেশ কিছু সময় লাগবে বলেই মনে করছেন সকলে।

অন্যদিকে, শুক্রবার ভোরে মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে চন্দননগরের নাড়য়া শান্তিরমাঠ এলাকা। কয়েক সেকেন্ডের ঝড়ে ভেঙে গিয়েছে পুজো মণ্ডপ থেকে বাড়ির চাল, আমগাছের ডাল। মণ্ডপে লাগানো ঝাড় ভেঙে পড়েছে। শুক্রবার সকালে মাত্র কয়েক সেকেন্ডের দমকা ঝড়ে এমন অবস্থা। 

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার ভোরবেলা হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে, সঙ্গে বৃষ্টি। হঠাৎ টর্নেডোর মত পাক খাওয়া ঝড় এলাকার উপর আছড়ে পরে। তাতেই সব তছনছ। ঝড়ের দাপটে ভেঙে যায় নাড়ুয়া শান্তির মাঠ এলাকার একটি পুজো কমিটির মণ্ডপ। আশেপাশে থাকা বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে ইটের দেওয়াল। বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে। 

নাড়ুয়া এলাকার বাসিন্দাদের দাবি, ভোর বেলার হঠাৎ ঝড়ে সবই লণ্ডভণ্ড হয়ে গিয়েছেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষের। তবে হতাহতের কোনও খবর নেই। ক্ষতিগ্রস্ত মণ্ডপের প্রতিমা দশমীর দিনই বিসর্জন হয়ে গিয়েছিল। 

প্রসঙ্গত, বৃহস্পতিবারও টর্নোডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে সন্দেশখালির কিছু এলাকা। সন্দেশখালি-১ ব্লকের পাথরঘাটা এলাকায় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি৷ বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ হঠাৎই বৃষ্টি হতে হতে প্রায় এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রাম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া