শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, নবমীর সকালে বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি

আর্যা ঘটক | ০১ অক্টোবর ২০২৫ ১৫ : ১২Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী বনমালি রায়। মন্ত্রী ছাড়াও তিনি সভাধিপতি হিসেবে দায়িত্ব সামাল দিয়েছেন জলপাইগুড়ি জেলার সভাধিপতি হিসেবে। বুধবার নবমীর সকালে ধূপগুড়িতে নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বর্ষীয়ান এই বাম নেতার মৃত্যুতে জলপাইগুড়ি জেলার রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

 

সিপিএমের প্রার্থী হিসেবে ধূপগুড়ি থেকে পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন বনমালি রায়। বনদপ্তর ছাড়াও মন্ত্রী হিসেবে তিনি তপসিলি ও আদিবাসী কল্যাণ দপ্তরের দায়িত্বও সামাল দিয়েছেন। ১৯৮২ সালে তপসিলি ও আদিবাসী দপ্তর এবং ১৯৯২ সালে তিনি বন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন। মন্ত্রী ছাড়াও জলপাইগুড়ি জেলা পরিষদের প্রার্থী হিসেবে জয়ী হয়ে তিনি সামাল দিয়েছেন সভাধিপতির দায়িত্ব। এর পাশাপাশি দলীয় দায়িত্বও সামাল দিয়েছেন। সিপিএমের জোনাল সম্পাদক-সহ একাধিক দলীয় দায়িত্ব পালন করেছেন। 

আরও পড়ুন: পঁচাত্তরে বিয়ে করলেন বৃদ্ধ, ফুলশয্যার পরদিন সকালেই মৃত্যু! কারণ প্রকাশ্যে আসতেই হুলুস্থুল 

গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন রাজ্যের এই প্রাক্তন বনমন্ত্রী। স্থানীয় সিপিএমের একটি সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই মাঝেমাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। শেষপর্যন্ত বুধবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন প্রাক্তন মন্ত্রী ও দলের নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন স্থানীয় বাম নেতা ও কর্মীবৃন্দ। শেষ যাত্রায় উপস্থিত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য সলিল আচার্য, জলপাইগুড়ি জেলার সম্পাদক পীযুষ মিশ্র, প্রাক্তন বিধায়ক মমতা রায়, সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জিয়ায়ুল আলম প্রমুখ। দলের পাশাপাশি ধূপগুড়ি শহরের নবজীবন সংঘ এবং এসটিএস ক্লাবের তরফেও মন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়। শেষ যাত্রায় সামিল হয়েছিলেন এলাকার সাধারণ মানুষও।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া